01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

৬৩

৬৩ পতিত ভারতে তুমি কোন্‌ জাগরণে জাগাইবে,​​ হে মহেশ,​​ কোন্‌ মহাক্ষণে, সে মোর কল্পনাতীত। কী তাহার কাজ, কী তাহার শক্তি দেব,​​ কী তাহার সাজ, কোন্‌ পথ তার পথ,​​ কোন্‌ মহিমায় দাঁড়াবে সে সম্পদের শিখরসীমায় তোমার মহিমাজ্যোতি...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 4 0 0
Poetry

কোথাও দেখি নি, আহা, এমন বিজন ঘাস—প্রান্তরের পারে

কোথাও দেখি নি, আহা, এমন বিজন ঘাস—প্রান্তরের পারে নরম বিমর্ষ চোখে চেয়ে আছে—নীল বুকে আছে তাহাদের গঙ্গাফড়িঙের নীড়, কাঁচপোকা, প্রজাপতি, শ্যামাপোকা ঢের, হিজলের ক্লান্ত পাতা—বটের অজস্র ফল ঝরে বারে বারে তাহাদের শ্যাম বুকে;—প...

Jibanananda DasJibanananda Das 2 months ago · 1 min read 6 0 0
Poetry

সন্ধ্যা

ক্ষান্ত হও, ধীরে কও কথা! ওরে মন, নত কর শির! দিবা হল সমাপন, সন্ধ্যা আসে শান্তিময়ী। তিমিরের তীরে অসংখ্য-প্রদীপ-জ্বালা’ এ বিশ্বমন্দিরে এল আরতির বেলা। ওই শুন বাজে নিঃশব্দ গম্ভীর মন্দ্রে অনন্তের মাঝে শখঘণ্টাধ্বনি। ধীরে নামাই...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 2 min read 6 0 0
Poetry

৯৯

৯৯ তব কাছে এই মোর শেষ নিবেদন— সকল ক্ষীণতা মম করহ ছেদন দৃঢ়বলে,​​ অন্তরের অন্তর হইতে প্রভু মোর। বীর্য দেহো সুখের সহিতে, সুখেরে কঠিন করি। বীর্য দেহো দুখে, যাহে দুঃখ আপনারে শান্তস্মিতমুখে পারে উপেক্ষিতে। ভকতিরে বীর্য দেহো...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

আমার ব্যথা যখন আনে আমায়

আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে, তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাক তারে। বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে— আপনি এসে দ্বার খুলে দাও, ডাক তারে॥ আমার ব্যথা যখন বাজায় আমায়...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

তুমি সর্বাশ্রয়, এ কি শুধু শূন্যকথা?

তুমি সর্বাশ্রয়, এ কি শুধু শূন্যকথা? ভয় শুধু তোমা-’পরে বিশ্বাসহীনতা হে রাজন্। লোকভয়? কেন লোকভয়, লোকপাল। চিরদিবসের পরিচয় কোন্ লোক-সাথে? রাজভয় কার তরে হে রাজেন্দ্র। তুমি যার বিরাজ অন্তরে লভে সে কারার মাঝে ত্রিভুবনময়...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

স্বার্থ

কে রে তুই, ওরে স্বার্থ, তুই কতটুকু— তোর স্পর্শে ঢেকে যায় ব্রহ্মাণ্ডের মুখ, লুকায় অনন্ত সত্য; স্নেহ সখ্য প্রীতি মুহূর্তে ধারণ করে নির্লজ্জ বিকৃতি; থেমে যায় সৌন্দর্যের গীতি চিরন্তন তোর তুচ্ছ পরিহাসে। ওগো বন্ধুগণ, সব স্ব...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 4 0 0
Poetry

গাছ দেয় ফল

গাছ দেয় ফল ঋণ ব’লে তাহা নহে। নিজের সে দান নিজেরি জীবনে বহে। পথিক আসিয়া লয় যদি ফলভার প্রাপ্যের বেশি সে সৌভাগ্য তার। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 4 0 0
Poetry

মানুষের মৃত্যু হ’লে

মানুষের মৃত্যু হ’লে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিলো তা’রা ম’রে গেছে; প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়ে...

Jibanananda DasJibanananda Das 2 months ago · 2 min read 7 0 0
Poetry

পরিখা

স্বচ্ছ রাত্রি এনেছে প্লাবন, উষ্ণ নিবিড ধূলিদাপটের মরুচ্ছায়ায় ঘনায় নীল। ক্লান্ত বুকের হৃৎস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসে তাই শেষ সম্বল তোলো পাঁচিল ক্ষণভঙ্গুর জীবনের এই নির্বিরোধ হতাশা নিয়েই নিত্য তোমার দাদন শোধ? শ্রান্ত দ...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 2 months ago · 1 min read 6 0 0
Poetry

বাতাসে ধানের শব্দ শুনিয়াছি—ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে

বাতাসে ধানের শব্দ শুনিয়াছি—ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ণ ভ’রে; সোনালি রোদের রং দেখিয়াছি—দেহের প্রথম কোন্ প্রেমের মতন রূপ তার—এলোচুল ছড়ায়ে রেখেছে ঢেকে গূঢ় রূপ—আনারস বন; ঘাস আমি দেখিয়াছি; দেখেছি সজনে ফুল চুপে চুপে পড়িতে...

Jibanananda DasJibanananda Das 2 months ago · 1 min read 9 0 0
Poetry

দুর্মর

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলা দেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান,  গত আকালের মৃত্যুকে মুছে আবার...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 2 months ago · 1 min read 6 0 0
Poetry

প্রাণ-গঙ্গা

প্রতিদিন নদীস্রোতে পুষ্প পত্র করি’ অর্ঘ্য দান পূজারীর পূজা অবসান। আমিও তেমনি যত্নে মোর ডালি ভরি’ গানের অঞ্জলি দান করি’ প্রাণের জাহ্নবী-জলধারে, পূজি আমি তারে॥ বিগলিত প্রেমের আনন্দ বারি সে যে, এসেছে বৈকুণ্ঠধাম ত্যেজে। মৃত্...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

দরিদ্রা

দরিদ্রা। দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালবাসি হে ধরিত্রী, স্নেহ তোর বেশি ভাল লাগে, বেদনা-কাতর মুখে সকরুণ হাসি দেখে’ মোর মর্ম্ম মাঝে বড় ব্যথা জাগে! আপনার বক্ষ হতে রস রক্ত নিয়ে প্রাণটুকু দিয়েছিস্ সন্তানের দেহে, অহর্নিশি মু...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

মানসপ্রতিমা

ইমনকল্যাণ তুমি সন্ধ্যার মেঘ শান্তসুদূর আমার সাধের সাধনা, মম শূন্য-গগন-বিহারী। আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা― তুমি আমারি যে তুমি আমারি, মম অসীম-গগন-বিহারী। মম হৃদয়-রক্ত-রঞ্জনে তব চরণ দিয়েছি রাঙিয়া, অয়ি...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

দেশলাই কাঠি

আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না: তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ— বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেধেছিল? ঘরের কোণে জ্বলে উঠেছিল...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 2 months ago · 1 min read 4 0 0
Poetry

প্রভু তোমা লাগি আঁখি জাগে

প্রভু তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে। ধূলাতে বসিয়া দ্বারে ভিখারী হৃদয় তারে তোমারি করুণা মাগে! কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে। আজি এ জগত মাঝে কত মুখে কত কাজে চলে গেল সবে আগে। সাথী...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 9 0 0
Poetry

বিধবা রমণী

১ ভারতের পতিহীনা নারী বুঝি অই রে! না হলে এমন দশা নারী আর কই রে? মলিন বসন-খানি অঙ্গে আচ্ছাদন, আহা দেখ অঙ্গে নাই অঙ্গের ভূষণ! রমণীর চির-সাধ চিকুর বন্ধন, হ্যাদে দেখ সে সাধেও বিধি-বিড়ম্বন! আহাঁ, কি চাঁচরকেশ পড়েছে এলায়ে! আ...

Hemchandra BandyopadhyayHemchandra Bandyopadhyay 2 months ago · 2 min read 6 0 0
Poetry

হতাশের আক্ষেপ

(১) আবার গগনে কেন সুধাংশু উদয় রে! কাঁদাইতে অভাগারে, কেন হেন বারে বারে, গগন মাঝারে শশী আসি দেখা দেয় রে। তারে যে পাবার নয়, তবু কেন মনে হয়, জ্বলিল যে শোকানল, কেমনে নিবাই রে। আবার গগনে কেন সুধাংশু উদয় রে! (২) অই শশী অই...

Hemchandra BandyopadhyayHemchandra Bandyopadhyay 2 months ago · 2 min read 6 0 0