01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

বিচারপ্রার্থী

দয়াহীনে দণ্ড দিতে তুমি আছ, হরি! নালিশ তোমার নামে কার কাছে করি! কাতরে মিনতি করি নাহি তোলো কানে, নীরবে বসিয়া থাক,-ব্যথা পাই প্রাণে; আকুল নয়নে চাই ধরিয়া চরণ, প্রাণের বেদনা সদা করি নিবেদন; মনের মোহের ফাঁস কর প্রভু ক্ষয়,...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

বিরহী

কেমন উপায় করি ভেটিতে তোমায়, ভাবিতে ভাবিতে মোর তনু জ্বরি’ যায়। ত্যজিয়া আপন জন যাই পরদেশ, তোমায় দেখিতে যদি পাই পরমেশ! সহিতে না পারি নাথ! সহিতে না পারি, পুড়ায়ে করিব ছাই এ তনু আমারি; অলপ আয়ুর কাল,—নিতি ক্ষয় পায়, বল...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

প্রিয়তমের প্রতি

ভাবনার ভারে ওগো প্রিয়তম হ’য়েছি কুঁজা, তব প্রেমময় পরশে আমায় কর হে সোজা। ওই হাতখানি রাখিলে মাথায় জুড়ায় মাথা, নিখিল-ভরণ করুণ ও কর, জেনেছি ধাতা! ছায়া দান করি’ হে প্রভু সে ছায়া নিয়োনা হরি’ ব্যথিত,—ব্যথিত,—ব্যথিত আমি...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

সাযুজ্য-সাধনা

মনোমন্দির প্রাণেশের লাগি’ কর সম্মার্জন, তাহার বাসের যোগ্য করিতে কর ওগো প্রাণপণ; আপনার কাছে বিদায় লও গো দেরি করিয়ো না আর, তুমি-হীন ওই তোমারি ভিতরে ফুটিবে মহিমা তাঁর। মামুদ্‌ শবিস্তারী।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

কামনা

কাছে কাছে সদা রহিব তোমার এই শুধু মোর সাধ, তোমার নিকটে বসিতে পাইব,–-এই মহা আহলাদ! সারাদিনমান নয়ন ভরিয়া রহিবে মূরতি তব, নিশার আঁধারে চরণ দু’খানি মাথায় তুলিয়া ল’ব। গহন ছায়ায় শয়ন বিছায়ে, ও রাঙা অধর হ’তে মুহুর্মুহু মধ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

পূজার পুষ্প

হাত দিয়া তুলিব না, পরশে দূষিত হ’বে ফুল, থাক তারা আলো করি’ তৃণ লতা বনতরুকুল; সহজ শুচিতা সহ আমি দিনু সর্ব্ব পুষ্পদলে, অতীত ও অনাগত বুদ্ধদের চরণকমলে। রাণী কোমিয়ু।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

রহস্যময়

তোমার আলোকে সৃষ্টি দেখেছি, তোমারেই শুধু দেখিনি কভু, অন্তরযামী গোপনে কোথায় লুকায়ে রয়েছ, হে মোর প্রভু! দ্যুলোক দুলিছে আলোকে তোমার, দুলিছে দুলিছে তপনশশী, রসের ফোয়ারা হয়ে মাতোয়ারা নির্ঝর ধারা পড়িছে খসি’! পবনের মত তুমি...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

প্রার্থনা (কাফ্রি জাতি)

প্রার্থনা হে প্রভু! আমার চরণ ক্লান্ত এই পথখানি এসে; ব্যথিত পান্থ করহে শান্ত, পরাণ জুড়াও হেসে। কম্পিত পদে ফিরেছি যে পথে সেথাই কাঁটার বন; তীর্থ সুদূর যাত্রী বিধুর, ব্যবধান ত্রিভুবন। সন্তাপহর! তোমার অজর প্রেমের নিঝর পানে ন...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

প্রার্থনা (নাভাহো জাতি)

প্রার্থনা (নাভাহো) অনন্ত-যৌবন, প্রভু, আকাশের রাজা! পূজা লও, রাখ মোর দেহ মন তাজা; চিরদিন রেখ’ মোরে সবল সুন্দর, সৌন্দর্য্যে পূর্ণতা যেন পায় চরাচর।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

প্রার্থনা (দ্রাবিড়)

প্রার্থনা (দ্রাবিড়) কিসে শুভ কিসে অশুভ আমার কিছুই বুঝিনে প্রভু! প্রার্থনা করি তবু! তুমি সব জানো, এইটুকু জেনে আছি আমি আশা ধরি, তাই প্রার্থনা করি; যাহা দিতে চাও তাই শুধু দাও,—তাতেই আমার শুভ, এ কথা জেনেছি ধ্রুব, তোমার অর্থ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

প্রার্থনা (আস্তেক জাতি)

প্রার্থনা (মেক্সিকোর আস্তেক জাতি) তুমি মাঝে মাঝে দণ্ড যা’ দাও দয়াময় প্রভু মোর, তাহে নিঃশেষে হয় যেন নাশ মম ভ্রান্তির ঘোর।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

প্রার্থনা (সিউস্‌ জাতি)

প্রার্থনা (সিউস্ জাতি) হে দেবী পৃথিবী, ওগো পিতামহী দেহ আয়ু, দেহ বল; বুননা ঘোড়া যেন ধরিতে পারি গো মারিতে শক্রদল। শান্তির দিনে অন্তরে যেন কখনো না পশে রোষ, নিজ গোত্রের ’পরে যেন কভু হয় নাকে। আক্রোশ।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

প্রার্থনা (মেক্সিকো)

প্রার্থনা (মেক্সিকো) মনসা কাঁটার শুভ সুমনস্‌। আমারে কর গো বুড়া, কুহকের জাল ছিন্ন কর গো। মায়াবীর মায়া গুঁড়া; তেমন বয়স পাই যেন, যাহে লাঠি হয় সম্বল, আমার আরতি গ্রহণ কর গো নিশীথের শতদল!

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0
Poetry

ঋণী ঠাকুর

নারায়ণ দেউলিয়া এইবার! লক্ষ লোকের কাছে ঋণী প্রভুটি আমার! প্রভাত হলে দেউল ঘিরে জগৎ ফুকারে,— ‘আমার নিধি দাও হে ঠাকুর ফিরিয়ে আমারে'; তখন মায়ায় হন্ অমনি পাষাণ অবতার। মরমপাতে খত লিখেছ,—আছে নাম সহি, চরণ বাঁধা রেখে গেছ,—মাথ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

সাধু

অন্তর নিরমল, বচন রসাল, থাক আর নাই থাক তুলসীর মাল; সংযম-নিয়মিত বিমল চরিত চিত, থাক আর নাই থাক শিরে জটাজাল; কামনা কামের ফাঁস যে জন করেছে নাশ, ছাই মাখা হ’ক কিবা না হ’ক কপাল; অন্ধ যে পরধনে, বধির যে কুবচনে, তুকা জানে সেই সাধু...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

আনন্দ-বাণী

হৃদয়ের সরোবরে নীরবে নিয়ত ভরে তব প্রেম, হে প্রেম নিলয়! অমৃতের উৎস তুমি আর্দ্র কর মরুভূমি, স্বরূপ দেখাও কৃপাময়! তোমার প্রেমের স্রোত করিয়াছে ওতঃপ্রোত প্রিয় তব ভকতের প্রাণ, ছিনু আমি অকিঞ্চন তুমি দেছ সর্ব্বধন, আমি কিবা...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

আদর্শ যাত্রী

বিশ্বাস তোমার দণ্ড হে যাত্রী নির্ভীক! নিদ্বর্ন্দ্ব সে কমণ্ডলু! চলিয়াছ ঠিক বীরের মতন! কুটির নাহি ভয়; অবজ্ঞা বিদ্রূপ কিছু গ্রাহ্য নাহি হয়! আত্মার অপূর্ব্ব জ্যোতি অমল উজ্জ্বল স্মিতহাস্যে উদ্ভাসিছে ও নেত্র যুগল! তোমার নাহ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

শ্রেষ্ঠ ভক্ত

মিঞা আবু বিন্ আদম্‌,—(তাঁহার বংশ বিশাল হোক্‌,) নিশীথে জাগিয়া দেখিলেন ঘরে উছলে চন্দ্রালোক! রূপে উদ্ভাসি’ জোছনার রাশি পদ্মফুলের মত,— দেবদূত এক,—সোনালি পুঁথিতে লিখিতে আছেন রত; চিত্তে মিঞার ছিল না বিকার, তাই সাহসের ভরে সুধা...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

ধর্ম্ম

শাস্ত্রের প্রদীপ নহি, নহি আমি ধর্ম্মের নিশান, সিদ্ধ মহাপুরুষের সিদ্ধির অপূর্ব্ব অবদান তুচ্ছ মানি,—সাধারণ দুঃখ কাহিনীর তুলনায়; মানুষের অশ্রুজলে, মানুষের মৌন শোচনায় আমারে আকুল করে,—মানুষের প্রার্থনায় চেয়ে। পুণ্যাত্মা!...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0
Poetry

জিজ্ঞাসা

(বাসুটোল্যাণ্ড) কে ছুয়েছে দু’টি হাতে আকাশের তারা? শূন্যে চাঁদ কে রেখেছে ধ’রে? কেন ছুটে নদী নদ অবিরল ধারা?- শ্রান্ত হ’লে জুড়াইতে যায় কার ঘরে? ভেসে ভেসে আসে মেঘ, ভেসে চলে যায়, তার দেশ কোথায়? কে জানে! কে বরিষে বৃষ্টি ধ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 7 0 0