জীবনদেবতা তব
জীবনদেবতা তব দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি অহোরাত্র রহে যেন ভরি তোমার সংসারখানি, এই আমি আশীর্বাদ করি। — স্ফুলিঙ্গ (1945)
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
জীবনদেবতা তব দেহে মনে অন্তরে বাহিরে আপন পূজার ফুল আপনি ফুটান ধীরে ধীরে মাধুর্যে সৌরভে তারি অহোরাত্র রহে যেন ভরি তোমার সংসারখানি, এই আমি আশীর্বাদ করি। — স্ফুলিঙ্গ (1945)
আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে? প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধেয়ে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে? নিখিল-আশা-আকাঙ্ক্ষাময় দুঃখে সুখে, ঝাঁপ দিয়ে...
কত ভোরে—দু’-পহরে—সন্ধ্যায় দেখি নীল শুপুরির বন বাতাসে কাঁপিছে ধীরে;—খাঁচার শুকের মতো গাহিতেছে গান কোন এক রাজকন্যা—পরনে ঘাসের শাড়ি—কালো চুল ধান বাংলার শালিধান—আঙিনায় ইহাদের করেছে বরণ, হৃদয়ে জলের গন্ধ কন্যার—ঘুম নাই,...
আপনারে নিবেদন সত্য হয়ে পূর্ণ হয় যবে সুন্দর তখনি মূর্তি লভে। — স্ফুলিঙ্গ (1945)
এই পৃথিবীতে এক স্থান আছে—সব চেয়ে সুন্দর করুণ: সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল; সেখানে গাছের নাম: কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল; সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ; সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরে...
কোথায় আলো কোথায় ওরে আলো! বিরহানলে জ্বালোরে তীরে জ্বালো। রয়েছে দীপ না আছে শিখা এই কি ভালে ছিলরে লিখা! ইহার চেয়ে মরণ সে যে ভালো। বিরহানলে প্রদীপখানি জ্বালো। বেদনা দূতী গাহিছে “ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান! নিশীথে...
আশার আলোকে জ্বলুক প্রাণের তারা, আগামী কালের প্রদোষ-আঁধারে ফেলুক কিরণধারা। — স্ফুলিঙ্গ (1945)
এ মণিহার আমায় নাহি সাজে। পরতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, ঐ দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে॥ তাই তো বসে আছি, এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি ফুলমালার ডোরে বরিয়া লও মোরে...
কাল আমি তরী খুলি লোকালয়-মাঝে আবার ফিরিয়া যাব আপনার কাজে— হে অন্তর্যামিনী দেবী, ছেড়ো না আমারে, যেয়ো না একেলা ফেলি জনতাপাথারে কর্মকোলাহলে। সেথা সর্ব ঝঞ্ঝনায় নিত্য যেন বাজে চিত্তে তোমার বীণায় এমনি মঙ্গলধ্বনি। বিদ্বেষে...
তুমি নব নব রূপে এস প্রাণে এস গন্ধে বরণে, এস গানে। এস অঙ্গে পুলকময় পরশে, এস চিত্তে সুধাময় হরষে, এস মুগ্ধ মুদিত দুনয়ানে তুমি নব নব রূপে এস প্রাণে এস নির্ম্মল উজ্জ্বল কান্ত, এস সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এস এসহে বিচিত্র বি...
ত্রাসে লাজে নতশিরে নিত্য নিরবধি অপমান অবিচার সহ্য করে যদি তবে সেই দীন প্রাণে তব সত্য হায় দণ্ডে দণ্ডে ম্লান হয়। দুর্বল আত্মায় তোমারে ধরিতে নারে দৃঢ়নিষ্ঠাভরে। ক্ষীণপ্রাণ তোমারেও ক্ষুদ্রক্ষীণ করে আপনার মতো— যত আদেশ তোমা...
তোমরা গান গাইতে পার? আমি একজন লোকের কথা বলব, সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি কাইন, তার বাবার নাম ছিল কানু কাইন। তার একটা মুদীর দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিছু গাইতে পারত না, ত...
এক জোলা একদিন তাহার স্ত্রীকে বলিল, ‘আমি পায়েস খাব, পায়েস রেঁধে দাও।’ জোলার স্ত্রী বলিল, ‘ঘরে কাঠ নেই, কাঠ এনে দাও, পায়েস রেঁধে দিচ্ছি।’ জোলা কাঠ আনিতে গেল। পথের ধারে একটা বড় আম গাছ ছিল, তাহার একটা শুকনো ডালের আগায় ব...
এক দেশে এক কামার ছিল, তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায় নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর-এক জিনিস গড়ে রাখত; একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরো খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত, সে কী বলব! কাজেই ক...
Get the Kothakoli app
Free on Android