নীতিগর্ভ কাব্য—রসাল ও স্বর্ণ-লতিকা
রসাল ও স্বর্ণ-লতিকা রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে;— “শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে! নিদারুণ তিনি অতি; নাহি দয়া তব প্রতি; তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা তোমারে! মলয় বহিলে, হায়, নতশিরা তুমি তায়, মধুকর-ভরে তুমি পড়...