01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

একতা

বর্ণমালা কহে, “দেখ, সীসের অক্ষরে, আমাদের রে’খে দেয় ভিন্ন ভিন্ন ঘরে। শব্দের আকারে যবে মোদের সাজায়, অর্থযুক্ত হই ব’লে শক্তি বে’ড়ে যায়; বহু শব্দযোগে, ধরি বাক্যের আকার, . আরো বৃদ্ধি পায় শক্তি, সন্দেহ কি তার? বাক্যে বাক্...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 5 0 0
Poetry

বিনয়

বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে, ছুটিল নগরবাসী জ্ঞান-লাভতরে; সুন্দর-গম্ভীর-মূর্ত্তি, শান্ত-দরশন, হেরি’ সবে ভক্তি ভরে বন্দিল চরণ। সবে কহে, “শুনি, তুমি জ্ঞানী অতিশয়, দু’একটি তত্ত্ব-কথা কহ মহাশয়।” দার্শনিক বলে, “ভাই, কেন বল জ্...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 5 0 0
Poetry

সার্থকতা

মহাবীর শিখ এক পথ বহি’ যায়, পথ-পার্শ্বে কুষ্ঠরোগী পড়িয়া ধরায়; বেদনায় হতভাগ্য করিছে চীৎকার, ক্ষত স্থান বহি’ তার পড়ে রক্তধার। দেখিয়া বীরের মনে দয়া উপজিল, শিরস্ত্রাণ খুলি’ তার ক্ষত বাঁধি’ দিল; শিরস্ত্রাণ কহে, “মাথে ছ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

শান্তি

গীতি [রাগিণী সিন্ধু-ভৈরবী, — তাল ঠুংরী] প্রিয়ে, কি মধুর মনোহর মূরতি তোমার! সদা যেন হাসিতেছে আলয় আমার! সদা যেন ঘরে ঘরে কমলা বিরাজ করে, ঘরে ঘরে দেববীণা বাজে সারদার! ধাইয়ে হরষ-ভরে কল কোলাহল করে, হাসে খেলে চারিদিকে কুমারী...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 2 min read 12 0 0
Poetry

পঞ্চম সর্গ — গীতি

গীতি। [রাগিণী বেহাগ-তাল কাওয়ালী।] মধুর রজনী, মধুর ধরণী, মধুর চন্দ্রমা, মধুর সমীর! ভাগীরথী-বুকে ভাসি ভাসি মুখে চলে ফুলময়ী তরী ধীর ধীর। আলুথালু কেশ, আলুথালু বেশ, ঘুমায় কামিনী রূপসী রুচির! অপরূপ হস আননে বিকাশ, অধরপল্লব অ...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 4 min read 10 0 0
Poetry

চতুর্থ সর্গ — চতুর্থ সর্গ

চতুর্থ সর্গ। গীতি। [রাগিণী ভৈরবী—তাল ঠুংরি।] কোথাগাে প্রকৃতি সতী সে রূপ তােমার! যে রূপে নয়ন মন ভুলাতে আমার। সেই সুরধুনী-কুলে ফুলময় ফুলে ফুলে, বেড়াইতে বনবালা পরি ফুলহার। নবীন-নীরদ-কোলে সােণার যে দোলা দোলে, ক্ষণেক দুলি...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 4 min read 10 0 0
Poetry

তৃতীয় সর্গ — গীতি

গীতি। [রাগিণী বিভাস,-তাল আড়াঠেকা।] বিরাজ সারদে কেন এ স্নান কমলবনে। আজো কিরে অভাগিনী ভালবাস মনে মনে! মলিন নলিন বেশ, মলিন চিকণ কেশ, মলিন মধুর-মূর্তি, হাসি নাই চাননে! মলিন কমল-মালা, মলিন মৃণাল-বালা, আর সে অমৃত-জ্যোতি এলেনা...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 6 min read 8 0 0
Poetry

দ্বিতীয় সর্গ — গীতি

গীতি। [ রাগিণী কালাংড়া,-তাল ঘৎ।] হারায়েছি—হারায়েছি রে, সাধের স্বপনের ললনা। মানস-মরালী আমার কোথা গেল বলনা। কমল কাননে বালা, করে কত ফুলখেলা, আহা, তার মালা গাঁথা হ’ল না! প্রিয় ফুলতরুগণ, সুধাকর, সমীরণ, বল বল ফিরে কি আর পা...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 4 min read 10 0 0
Poetry

প্রথম সর্গ — গীতি

গীতি। [ রাগিণী ললিত,-তাল আড়াঠেকা।] ওই কে অমরবালা দাঁড়ায়ে উদয়াচলে, ঘুমন্ত প্রকৃতি পানে চেয়ে আছে কুতূহলে! চরণ কমলে লেখা আধ আধ রবি-রেখা, সর্ব্বাঙ্গে গােলাপ-আভা, সীমন্তে শুকতারা জ্বলে। যোগে যেন পায় স্ফূর্ত্তি সদয়া করু...

Biharilal ChakrabortyBiharilal Chakraborty 2 months ago · 6 min read 9 0 0
Poetry

হারানো মন

দাঁড়িয়ে আছ আড়ালে, ঘরে আসবে কিনা ভাবছ সেই কথা। একবার একটু শুনেছি চুড়ির শব্দ। তোমার ফিকে পাটকিলে রঙের আঁচলের একটুখানি দেখা যায়, উড়ছে বাতাসে দরজার বাইরে। তোমাকে দেখতে পাচ্ছি নে, দেখছি পশ্চিম আকাশের রোদ্‌দুর চুরি করেছে...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

দুর্ব্বোধ

তুমি মোরে পার না বুঝিতে? প্রশান্ত বিষাদ তরে দুটি আঁখি প্রশ্ন করে’ অর্থ মোর চাহিছে খুঁজিতে, চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন। যাহা আছে, সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 2 min read 5 0 0
Poetry

ভেবে ভেবে ব্যথা পাব;—মনে হবে, পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে

ভেবে ভেবে ব্যথা পাব;—মনে হবে, পৃথিবীর পথে যদি থাকিতাম বেঁচে দেখিতাম সেই লক্ষ্মীপেঁচাটির মুখ যারে কোনোদিন ভালো করে দেখি নাই আমি— এমনি লাজুক পাখি,—ধূসর ডানা কি তার কুয়াশার ঢেউয়ে ওঠে নেচে; যখন সাতটি তারা ফুটে ওঠে অন্ধকারে...

Jibanananda DasJibanananda Das 2 months ago · 1 min read 7 0 0
Poetry

৭8

৭8 এ নদীর কলধ্বনি যেথায় বাজে না মাতৃকলকণ্ঠসম,​​ যেথায় সাজে না কোমলা উর্বরা ভূমি নব-নবোৎসবে নবীনবরন বস্ত্রে যৌবনগৌরবে বসন্তে শরতে বরষায়,​​ রুদ্ধাকাশ দিবস-রাত্রিরে যেথা করে না প্রকাশ পূর্ণপ্রস্ফুটিতরূপে,​​ যেথা মাতৃভাষ...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

বন

শ্যামল সুন্দর সৌম্য, হে অরণ্যভূমি, মানবের পুরাতন বাসগৃহ তুমি। নিশ্চল নির্জীব নহ সৌধের মতন— তোমার মুখশ্রীখানি নিত্যই নূতন প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল। তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল, দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধ...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 4 0 0
Poetry

জননী, তোমার করুণ চরণখানি

জননী, তোমার করুণ চরণখানি হেরিনু আজি এ অরুণ-কিরণ রূপে। জননী, তোমার মরণহরণ বাণী নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে; তনু মন ধন করি নিবেদন আজি ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জ...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 3 0 0
Poetry



 একাধারে তুমিই আকাশ,​​ তুমি নীড়। হে সুন্দর,​​ নীড়ে তব প্রেম সুনিবিড় প্রতি ক্ষণে নানা বর্ণে নানা গন্ধে-গীতে মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে। সেথা উষা ডান হাতে ধরি স্বর্ণথালা নিয়ে আসে একখানি মাধুর্যের মালা নীরবে পর...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 1 min read 5 0 0
Poetry

ক্ষণিকা

খোলো, খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিলো আমার হৃদয়ে যুগান্তরে, গোধূলি-বেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে, ল’য়ে তা’র ভীরু দীপশিখা। দিগন্তের কোন্‌ পারে চ’লে গে...

Rabindranath TagoreRabindranath Tagore 2 months ago · 2 min read 4 0 0
Poetry

পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লক্ষ্য করিয়া

পণ্ডিতবর শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে লক্ষ্য করিয়া শুনেছি লোকের মুখে পীড়িত আপনি হে ঈশ্বরচন্দ্র! বঙ্গে বিধাতার বরে বিদ্যার সাগর তুমি; তব সম মণি, মলিনতা কেন কহ ঢাকে তার করে? বিধির কি বিধি সূরি, বুঝিতে না পার...

Michael Madhusudan DuttMichael Madhusudan Dutt 2 months ago · 1 min read 8 0 0
Poetry

দেবদানবীয়ম্‌

মহাকাব্য প্রথম সর্গঃ কাব্যেকখানি রচিবারে চাহি, কহো কি ছন্দঃ পছন্দ, দেবি! কহো কি ছন্দঃ মনানন্দ দেবে মনীষবৃন্দে এ সুবঙ্গদেশে? তোমার বীণা দেহ মোর হাতে, বাজাইয়া তায় যশস্বী হবো, অমৃতরূপে তব কৃপাবারি দেহো জননি গো, ঢালি এ পেট...

Michael Madhusudan DuttMichael Madhusudan Dutt 2 months ago · 1 min read 6 0 0
Poetry

জীবিতাবস্থায় অনাদৃত কবিগণের সম্বন্ধে

ইতিহাস এ কথা কাঁদিয়া সদা বলে, জন্মভূমি ছেড়ে চল যাই পরদেশে। উরূপায় কবিগুরু ভিখারী আছিলা ওমর (অসভ্যকালে জন্ম তাঁর) যথা অমৃত সাগরতলে। কেহ না বুঝিল মূল্য সে মহামণির; কিন্তু যম যবে গ্রাসিল কবির দেহ, কিছু কাল পরে বাড়িল কলহ...

Michael Madhusudan DuttMichael Madhusudan Dutt 2 months ago · 1 min read 7 0 0