01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

মনোরাজ্যে জড়ের নিয়ম

পাপের টানেতে যদি, কোন(ও) উচ্চমতি, ক্রমে নিম্নদিকে পায় অব্যাহত-গতি, জড় জগতের চির-প্রথা-অনুসারে, অধঃপতনের বেগ ক্রমে তার বাড়ে। একবার নীচে যদি প’ড়ে যায় মন, তারে ক্রমে ঊর্দ্ধে তোলা কঠিন কেমন জড় জগতের চির-প্রসিদ্ধ প্রথায...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

ভালমন্দ

এক কূল ভাঙ্গে নদী, অন্য কূল গড়ে; দূষিত বায়ুরে লয় উড়াইয়া ঝড়ে। তীব্র কালকূটে হয় শুদ্ধ রসায়ন, কাক করে কোকিলের সন্তান-পালন। দংশে বটে, মধুচক্র গড়ে মধুকর, বজ্র হানে যদি, বারি ঢালে জলধর। সুখ-দুখ-ভাল-মন্দ-জড়িত সংসার; অ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

অদৃষ্টের পরিহাস

দীন, বৃদ্ধ পঙ্গু এক ভিক্ষা করি’ খায়, একদিন বিধাতার কাছে অশ্ব চায়। দৈবযোগে এক পান্থ যান সেই পথে, রুগ্ন অশ্বশিশু ল’য়ে পড়েন বিপদে; যুক্তি করি’, সাবধানে বাঁধি’ ল’য়ে তারে, তু’লে দেন বাহক পঙ্গুর পিঠে ঘাড়ে। পঙ্গু বলে, “বি...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

মাতৃ-স্নেহ

মাতৃস্নেহ। হুঙ্কারিয়া কহে বজ্র, কঠোর গর্জ্জন, “চূর্ণ করি গিরিকুল, দগ্ধ করি বন; মুহূর্ত্তে সংহার আমি করি জীব-গণে; মম সম শক্তিশালী কে আছে ভুবনে?” শুনিয়া ধরণী, দুখে কহে, “দুষ্ট ছেলে! এত শক্তিগর্ব্ব তুমি কোথা হ’তে পেলে? তু...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

দাম্ভিকের পরাজয়

গিরি কহে, “সিন্ধু, তব বিশাল শরীর, আমার চরণে কেন লুটাইছ শির? এ অভয়-পদে যদি লয়েছ শরণ, কি প্রার্থনা, কহ আমি করিব পূরণ।” সাগর হাসিয়া কহে, “আমি রত্নাকর, আমার অভাব কিছু নাই, গিরিবর; তব পিতৃ-পিতামহ ডু’বেছে এ নীরে, সেই বার্ত্...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

কৃতঘ্নতা

নৌকা ডু’বে গেল ঝড়ে; দেখি’ তীর হ’তে ভীত, অবসন্ন মাঝি ভে’সে যায় স্রোতে, ঝাঁপায়ে সাহসী যুবা তরঙ্গে পড়িল, অতি কষ্টে বিপন্নেরে উদ্ধার করিল। মাঝি বলে, “প্রাণ দিলে, কি দিব তোমারে? চল, ভৃত্য হ’য়ে র’ব, তোমার দুয়ারে।” রাত্রি...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 5 0 0
Poetry

ক্রোধ ও লোভ

ক্রোধ বলে, “লোভ ভাই, তুমি বড় খল, তোমার কুহুকে পড়ি’ নিষ্ঠুরের দল, পরের মাথায় করি’ লগুড় প্রহার, পলায়ন করে, সব লু’ঠে নিয়ে তার।” লোভ কহে, “যা” বলিলে করি তা’ স্বীকার, কিন্তু, তুমি পূর্ণরূপে স্কন্ধে চাপ যা’র, সে শুধু অন্...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

স্বাধীনতার সুখ

বাবুই পাখীরে ডাকি’, বলিছে চড়াই,— “কুঁ’ড়ে ঘরে থে’কে কর শিল্পের বড়াই; আমি থাকি মহাসুখে অট্টালিকা’পরে, তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়; পাকা হো’ক,...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

হিংসার ফল

পাখীরা আকাশে উড়ে, দেখিয়া, হিংসায়, পিপীলিকা, বিধাতার কাছে পাখা চায়; বিধাতা দিলেন পাখা; দেখ তার ফল,— আগুনে পুড়িয়া মরে পিপীলিকা-দল। মানবের গীত শুনি’, হিংসা উপজিল, মশক, বিধির কাছে সুকণ্ঠ মাগিল; গীত-শক্তি দিল বিধি; দেখ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

ঘৃণিতের প্রত্যুত্তর

অট্টালিকা কহে, জীর্ণ কুটীরেরে ডাকি’, “বিপদ ঘটালি, কুঁড়ে, মোর কাছে থাকি’; হঠাৎ আগুণ লে’গে গেলে, তোর গায়, আমারো জানালা কড়ি, সব পু’ড়ে যায়;” কুটীর কহিছে, “ভায়া, আমারো যে ভয়; কাছে আছ, যদি কভু ভূমিকম্প হয়, তুমি চূর্ণ হ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

অধমাধম

রাখে না নিজের তরে, সব দান করে, ‘উত্তম’ বলিয়া তার খ্যাতি চরাচরে; কিছু রাখে নিজ তরে, কিছু করে দান, ‘মধ্যম’ সে জন, তা’রো প্রচুর সম্মান; দান নাই, সব যেই নিজ তরে রাখে, ‘অধম’ সে জন, সবে ঘৃণা করে তা’কে। নিজে নাহি ভোগ করে, না দ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

বাহ্য-বন্ধু বা গুপ্ত-শত্রু

ক্ষীণ বন্য-লতা এক, অতি ক্ষুদ্র-কায়, বিশাল বটের তলে, ভূমিতে লুটায়; বট বলে, “ছায়াময় বাহু প্রসারিয়া, আশ্রয় দিয়েছি তোমা, করুণা করিয়া; নতুবা তপন-তাপে শুষ্ক হ’ত দেহ;” লতা বলে, “ফিরে লহ অযাচিত স্নেহ; তোমার করুণা মোর হইয...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 9 0 0
Poetry

চিত্রিত মানব

অর্থ আছে, কপর্দ্দক নাহি করে ব্যয়; বিদ্যা আছে, কা’রো সনে কথা নাহি কয়; বুদ্ধি আছে, ব’সে থাকে কাজ নাহি করে; রূপ আছে, বদ্ধ থাকে গৃহের ভিতরে; শক্তি আছে, নাহি করে পর-উপকার, তেজঃ আছে, দাঁড়াইয়া দেখে অবিচার; সে নর চিত্রিত এক...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

উপযুক্ত মাত্রা

বায়ু কহে, “দীপ, তব আমিই সম্বল;” দীপ বলে, “যতক্ষণ না হও প্রবল।” বৃষ্টি বলে, “শস্য, আমি তোমার সহায়;” শস্য বলে, “অতিরিক্ত হ’লে, প্রাণ যায়।” বংশী কহে, “কর্ণ, তোমা পরিতৃপ্ত করি;” কর্ণ কহে, “অতি তীক্ষ্ণ-স্বরে, প্রাণে মরি।”...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

বৃথাদর্প

নর কহে, “ধূলিকণা, তোর জন্ম মিছে, চিরকাল প’ড়ে র’লি চরণের নীচে;” ধূলিকণা কহে, “ভাই, কেন কর ঘৃণা? তোমার দেহের আমি পরিণাম কি না?” মেঘ বলে, “সিন্ধু, তব জনম বিফল, পিপাসায় দিতে নার এক বিন্দু জল;” সিন্ধু কহে, “পিতৃনিন্দা কর কো...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

সাধু-প্রকৃতি

সাধুপ্রকৃতি। যত জল শু’ষে লয় প্রখর তপন, প্রতিবিন্দু বৃষ্টিরূপে করে প্রত্যর্পণ; বায়ু, তেজঃ, ক্ষিতি হ’তে বৃক্ষ যাহা পায়, ফল-পত্র-কাণ্ডরূপে ফি’রি দিয়ে যায়; গাভী যে তৃণটী খায়, করে জল পান, তার সার, দুগ্ধরূপে করে প্রতিদান...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

অসারতা

আঘাত করিলে কাংস্যে, যত শব্দ হয়, স্বর্ণে তার শতাংশের একাংশও নয়; প্রচুর পল্লব পত্র যে বৃক্ষে জনমে, বিধির বিধানে তার ফল যায় ক’মে; মেদ, মাংস বে’ড়ে, যার দেহ স্থূল হয়, শ্রমসাধ্য কর্ম্মে তার ধ্রুব পরাজয়; বাহিরে দেখিবে যার...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 5 0 0
Poetry

বিহ্বলতা

তুফানে পড়িয়া মাঝি হাল যদি ছাড়ে, তা’র কাছে নদীর তরঙ্গ আরো বাড়ে; নিরাশ হইয়া রোগী ঔষধ না খায়, দিনে দিনে রোগ তার আরো বৃদ্ধি পায়; সভাস্থলে, ভীত হ’লে দেখি’ গুণি-গণ, বক্তার হয় না কভু বাক্য-নিঃসরণ; গিরিশিরে উ’ঠে, যদি ভয়...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

বংশ-গৌরব

বংশগৌরব। নীচবংশ ব’লে, ঘৃণা ক’রনা কখন, তা’র মধ্যে জন্মে কত অমূল্য রতন; কর্দ্দমাক্ত পুকুরের অপেয় যে জল, তা’র মাঝে ফু’টে থাকে সুরভি কমল। উচ্চ বংশ দে’খি, হেন ধারণা না হয়,— শান্ত, ধীর, সুবিদ্বান্ জনমে নিশ্চয়; বনিয়াদি বটবৃ...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0
Poetry

পরোপকার

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল; গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে, করে পরে অন্নদান; স্বর্ণ করে নিজরূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত; শস্য জন্মাইয়া, নাহি খায় জলধরে, স...

Rajanikanta SenRajanikanta Sen 2 months ago · 1 min read 4 0 0