01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে অপরাজিতার মতো নীল হয়ে—আরো নীল—আরো নীল হয়ে আমি যে দেখিতে চাই;—সে আকাশ পাখনায় নিঙড়ায়ে লয়ে কোথায় ভোরের বক মাছরাঙা উড়ে যায় আশ্বিনের মাসে, আমি যে দেখিতে চাই;—আমি যে বসিতে...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 9 0 0
Poetry

কারে দূর নাহি কর। যত করি দান

কারে দূর নাহি কর। যত করি দান তোমারে হৃদয় মন, তত হয় স্থান সবারে লইতে প্রাণে। বিদ্বেষ যেখানে দ্বার হতে কারেও তাড়ায় অপমানে তুমি সেই সাথে যাও; যেথা অহংকার ঘৃণাভরে ক্ষুদ্রজনে রুদ্ধ করে দ্বার সেথা হতে ফির তুমি; ঈর্ষা চিত্ত...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

সেই তো প্রেমের গর্ব, ভক্তির গৌরব

সেই তো প্রেমের গর্ব, ভক্তির গৌরব। সে তব অগমরুদ্ধ অনন্ত নীরব নিস্তব্ধ নির্জন-মাঝে যায় অভিসারে পূজার সুবর্ণথালি ভরি উপহারে। তুমি চাও নাই পূজা, সে চাহে পূজিতে; একটি প্রদীপ হাতে রহে সে খুঁজিতে অন্তরের অন্তরালে। দেখে সে চাহি...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

হে মহাজীবন

হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন, কঠোর গদ্যে আনো, পদ-লালিত্য ঝঙ্কার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো! প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা— কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়: পূর্ণিমা-চাঁদ যে...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 9 0 0
Poetry

চাষের সময়ে

চাষের সময়ে যদিও করি নি হেলা। ভুলিয়া ছিলাম ফসল কাটার বেলা। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 3 0 0
Poetry

বঞ্চিত

ফুলিদের বাড়ি থেকে এসেই দেখি পোস্টকার্ডখানা আয়নার সামনেই, কখন এসেছে জানিনে তো। মনে হল, সময় নেই একটুও; গাড়ি ধরতে পারব না বুঝি। বাক্স থেকে টাকা বের করতে গিয়ে ছড়িয়ে পড়ল শিকি দুয়ানি, কিছু কুড়োলেম, কিছু রইল বা, গ’নে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 5 0 0
Poetry

অভিবাদন

হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনা ব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনা দিকে দিকে উদ্‌যাপন করছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন, মনের কোমল মহল ঘিরে কবোষ্ণ; ক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা, ক্রমশ সফল স্...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 6 0 0
Poetry

আমি বহু বাসনায় প্রাণপণে চাই

আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে! এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে’। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সঙ্কট হ’তে বাঁচায...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 3 0 0
Poetry

ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর

ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর— সবুজ ঘাসের থেকে; তাই রোদ ভালো লাগে—তাই নীলাকাশ মৃদু ভিজে সকরুণ মনে হয়;—পথে পথে তাই এই ঘাস জলের মতন স্নিগ্ধ মনে হয়;—মউমাছিদের যেন নীড় এই ঘাস;—যত দূর যাই আমি আরো যত দূর পৃথ...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 7 0 0
Poetry

হে উষা, নিঃশব্দে এসো

হে উষা, নিঃশব্দে এসো, আকাশের তিমিরগুণ্ঠন করে উন্মোচন। হে প্রাণ, অন্তরে থেকে মুকুলের বাহ্য আবরণ করো উন্মোচন। হে চিত্ত, জাগ্রত হও, জড়ত্বের বাধা নিশ্চেতন করে উন্মোচন। ভেদবুদ্ধি-তামসের মোহযবনিকা, হে আত্মন, করে উন্মোচন। — স্...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 3 0 0
Poetry

বেঠিক পথের পথিক

বেঠিক পথের পথিক আমার অচিন সে জন রে। চকিত চলার ক্কচিৎ হাওয়ায় মন কেমন করে। নবীন চিকন অশথ পাতায়, আলোর চমক কানন মাতায়, যে রূপ জাগায় চোখের আগায় কিসের স্বপন সে। কী চাই, কী চাই, বচন না পাই মনের মতন রে। অচিন বেদন আমার ভাষা...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

অনেককালের যাত্রা আমার

অনেককালের যাত্রা আমার অনেক দূরের পথে, প্রথম বাহির হয়েছিলেম প্রথম-আলোর রথে। গ্রহে তারায় বেঁকে বেঁকে পথের চিহ্ন এলেম এঁকে কত যে লোক-লোকান্তরের অরণ্যে পর্বতে॥ সবার চেয়ে কাছে আসা সবার চেয়ে দূর। বড়ো কঠিন সাধনা, যার বড়ো...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

জীবন-স্রোতে ঢেউয়ের ’পরে

জীবন-স্রোতে ঢেউয়ের ’পরে কোন্ আলো ঐ বেড়ায় দুলে। ক্ষণে ক্ষণে দেখি যে তাই বসে বসে বিজন কূলে। ভাসে তবু যায় না ভেসে, হাসে আমার কাছে এসে- দু হাত বাড়াই, ঝাঁপ দিতে চাই, মনে করি আনব তুলে॥ শান্ত হ রে শান্ত হ মন, ধরতে গেলে দেয...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 7 0 0
Poetry

লিপি

হে ধরণী, কেন প্রতিদিন তৃপ্তিহীন এক-ই লিপি পড়ো ফিরে ফিরে? প্রত্যুষে গোপনে ধীরে ধীরে আঁধারের খুলিয়া পেটিকা, স্বর্ণবর্ণে লিখা প্রভাতের মর্ম্মবাণী বক্ষে টেনে আনি’ গুঞ্জরিয়া কত সুরে আবৃত্তি করো যে মুগ্ধ মনে॥ বহুযুগ হ’য়ে গ...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 3 0 0
Poetry

শেষ

হে অশেষ, তব হাতে শেষ ধরে কী অপূর্ব্ব বেশ, কী মহিমা! জ্যোতিহীন সীমা মৃত্যুর অগ্নিতে জ্বলি’ যায় গলি’, গ’ড়ে তোলে অসীমের অলঙ্কার। হয় সে অমৃত-পাত্র, সীমার ফুরালে অহঙ্কার। শেষের দীপালী রাত্রে, হে অশেষ অমা-অন্ধকার-রন্ধ্রে দে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 3 0 0
Poetry

জীবন যখন ছিল ফুলের মতো

জীবন যখন ছিল ফুলের মতো পাপড়ি তাহার ছিল শত শত। বসন্তে সে হত যখন দাতা ঝরিয়ে দিত দু-চারটে তার পাতা, তবুও যে তার বাকি রইত কত॥ আজ বুঝি তার ফল ধরেছে, তাই হাতে তাহার অধিক কিছু নাই। হেমন্তে তার সময় হল এবে। পূর্ণ করে আপনাকে সে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

উত্তরপ্রবেশ

পুরোনো সময় সুর ঢের কেটে গেল। যদি বলা যেত: সমুদ্রের পারে কেটে গেছে, সোনার বলের মতো সূর্য ছিলো পুবের আকাশে— সেই পটভূমিকায় ঢের ফেনশীর্ষ ঢেউ, উড়ন্ত ফেনার মতো অগণন পাখি। পুরোনো বছর দেশ ঢের কেটে গেল রোদের ভিতরে ঘাসে শুয়ে;...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 2 min read 4 0 0
Poetry

দেখা

মোটা মোটা কালো মেঘ ক্লান্ত পালোয়ানের দল যেন, সমস্ত রাত বর্ষণের পর আকাশের এক পাশে এসে জমল ঘেঁষাঘেঁষি করে। বাগানের দক্ষিণ সীমায় সেগুনগাছে মঞ্জুরীর ঢেউগুলোতে হঠাৎ পড়ল আলো, চমকে উঠল বনের ছায়া। শ্রাবণ মাসের রৌদ্র দেখা দিয...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

সিন্ধুসারস

দু-এক মুহূর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধুসারস, মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছ টারান্‌টেলা— রহস্যের; আমি এই সমুদ্রের পারে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো শাদা ডানা দুটি...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 3 min read 4 0 0