আলো আসে দিনে দিনে
আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। — স্ফুলিঙ্গ (1945)
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
আলো আসে দিনে দিনে, রাত্রি নিয়ে আসে অন্ধকার। মরণসাগরে মিলে সাদা কালো গঙ্গাযমুনার। — স্ফুলিঙ্গ (1945)
আমার যে আসে কাছে, যে যায় চলে দূরে, কভু পাই বা কভু না পাই যে বন্ধুরে, যেন এই কথাটি বাজে মনের সুরে— তুমি আমার কাছে এসেছ। কভু মধুর রসে ভরে হৃদয়খানি, কভু নিঠুর বাজে প্রিয়মুখের বাণী, তবু নিত্য যেন এই কথাটি জানি— তুমি স্নেহ...
বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু। — স্ফুলিঙ্গ (1945)
যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে, মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানে ভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারা উদ্ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারা নাহি চাহি নাথ। দাও ভক্তি শান্তিরস, স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গলকলস সংসারভবনদ্বারে।...
শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে! আনন্দ গান গারে হৃদয় আনন্দ গান গারে! নীল আকাশের নীরব কথা, শিশির-ভেজা ব্যাকুলতা, বেজে উঠক আজি তোমার বীণার তারে তারে। শস্যক্ষেতের সোনার গানে যোগ দেরে আজ সমান তানে, ভাসিয়ে দে সুর ভরা নদ...
অচির বসন্ত হায় এলো, গেলো চ’লে, এবার কিছু কি কবি ক’রেছো সঞ্চয়? ভ’রেছো কি কল্পনার কনক-অঞ্চলে চঞ্চল-পবন-ক্লিষ্ট শ্যাম কিশলয়, ক্লান্ত করবীর গুচ্ছ? তপ্ত রৌদ্র হ’তে নিয়েছে কি গলাইয়া যৌবনের সুরা, ঢেলেছো কি উচ্ছলিত তব ছন্দঃ...
আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে শাদা মেঘের ভেলা। আজ ভ্রমর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে; আজ কিসের তরে নদীর চরে চখাচখির মেলা। ওরে যাব না আজ ঘরে রে ভাই যাব না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে...
হে ভারত, তব শিক্ষা দিয়েছে যে ধন, বাহিরে তাহার অতি অল্প আয়োজন, দেখিতে দীনের মতো, অন্তরে বিস্তার তাহার ঐশ্বর্য যত। আজি সভ্যতার অন্তহীন আড়ম্বরে, উচ্চ আস্ফালনে, দরিদ্ররুধিরপুষ্ট বিলাসলালনে, অগন্য চক্রের গর্জে মুখর ঘ...
যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না, প্রভু। যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝংকারে দয়া করে তুমি ক্ষণেক দাঁড়ায়ো, ফিরিয়া যেয়ো না, প্রভু। তব আহ্বানে যদি ক...
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ’লে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পারে আজকের পরিচিত কোনো নীল আভার পাহাড়ে অন্ধকারে হাড়কঙ্করের মতো শুয়ে নিজের আয়ুর দিন তবুও গণনা ক’রে যায়...
শোনো শোনো ওগো, বকুল-বনের পাখী, দেখো তো, আমায় চিনিতে পারিবে না কি? নই আমি কবি, নই জ্ঞান-অভিমানী, মান অপমান কি পেয়েছি নাহি জানি, দেখেছো কি মোর দূরে-যাওয়া মনখানি, উড়ে-যাওয়া মোর আঁখি? আমাতে কি কিছু দেখেছো তোমারি সম, অসী...
“ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম” —এই ব’লে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেন নি আমাকে মানুষ ক’রে গড়তে— রেখেছেন আধাআধি ক’রে। অন্তরে বাহিরে...
Get the Kothakoli app
Free on Android