Where words blossom.
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Where the Mind is Without Fear (Gitanjali 35)
Write
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Be read
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Earn
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
আজ গড়ি খেলাঘর
আজ গড়ি খেলাঘর, কাল তারে ভুলি— ধূলিতে যে লীলা তারে মুছে দেয় ধূলি। — স্ফুলিঙ্গ (1945)
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখী
দিবস যদি সাঙ্গ হল, না যদি গাহে পাখী, ক্লান্ত বায় যদি না আর চলে,— এবার তবে গভীর করে’ ফেলগো মোরে ঢাকি অতি নিবিড় ঘন তিমির তলে। স্বপন দিয়ে গোপনে ধীরে ধীরে যেমন করে ঢেকেছ ধরণীরে, যেমন করে ঢেকেছ তুমি মুদিয়া-পড়া আঁখি, ঢেকে...
আজ বারি ঝরে ঝর ঝর
আজ বারি ঝরে ঝর ঝর ভরা বাদরে। আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে। শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে, জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের পরে। আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে। ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে...
জানি নাই গো সাধন তোমার
জানি নাই গো সাধন তোমার বলে কারে। আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। অবোধ আমি ছিলেম ব’লে যেমন খুশি এলেম চলে, ভয় করি নি তোমায় আমি অন্ধকারে॥ তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, “পথ দিয়ে তুই আসিস নি যে, ফিরে যা রে।...
এখনো অঙ্কুর যাহা
এখনো অঙ্কুর যাহা তারি পথ-পানে প্রত্যহ প্রভাতে রবি আশীৰ্বাদ আনে। — স্ফুলিঙ্গ (1945)
স্থিরনয়নে তাকিয়ে আছি
স্থিরনয়নে তাকিয়ে আছি মনের মধ্যে অনেক দূরে। ঘোরাফেরা যায় যে ঘুরে। গভীরধারা জলের ধারে, আঁধার-করা বনের পারে, সন্ধ্যামেঘে সোনার চূড়া উঠেছে ঐ বিজন পুরে মনের মাঝে অনেক দূরে॥ দিনের শেষে মলিন আলোয় কোন্ নিরালা নীড়ের টানে বি...
তত্ত্ব ও সৌন্দর্য
শুনিয়াছি নিম্নে তব, হে বিশ্বপাথার, নাহি অন্ত মহামূল্য মণিমুকুতার। নিশিদিন দেশে দেশে পণ্ডিত ডুবারি রত রহিয়াছে কত অন্বেষণে তারি। তাহে মোর নাহি লোভ মহাপারাবার। যে আলোক জ্বলিতেছে উপরে তোমার, যে রহস্য দুলিতেছে তব বক্ষতলে, য...
গাছের পাতায় লেখন লেখে
গাছের পাতায় লেখন লেখে বসন্তে বর্ষায়— ঝ’রে পড়ে, সব কাহিনী ধুলায় মিশে যায়। — স্ফুলিঙ্গ (1945)
সুন্দর বটে তব অঙ্গদখানি
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত- স্বর্ণে রত্নে শোভন লোভন, জানি, বর্ণে বর্ণে রচিত। খড়্গ তোমার আরো মনোেহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে, গরুড়ের পাখা রক্তরবির রাগে যেন গো অস্ত-আকাশে। জীবনশেষের শেষ জাগরণসম ঝলসিছে...
আপনার রুদ্ধদ্বার-মাঝে
আপনার রুদ্ধদ্বার-মাঝে অন্ধকার নিয়ত বিরাজে। আপন-বাহিরে মেলো চোখ, সেইখানে অনন্ত আলোক। — স্ফুলিঙ্গ (1945)