Where words blossom.
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Where the Mind is Without Fear (Gitanjali 35)
Write
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Be read
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Earn
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
তোমরা এবং আমরা
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলুকল নদীর স্রোতের মত। আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি, মরমে গুমরি মরিছে কামনা কত। আপনা আপনি কানাকানি কর সুখে, কৌতুকছটা উছলিছে চোখে মুখে, কমলচরণ পড়িছে ধরণী মাঝে, কনক নূপুর রিনিকি...
কথা চাই, কথা চাই, হাঁকে
কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা আসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢাকিয়া রাখ্ তাকে মুখর এ হাটের মাঝারে। — স্ফুলিঙ্গ (1945)
ডুবারি যে সে কেবল
ডুবারি যে সে কেবল ডুব দেয় তলে। যেজন পারের যাত্রী সেই ভেসে চলে। — স্ফুলিঙ্গ (1945)
আকাশের চাঁদ
হাতে তুলে দাও আকাশের চাঁদ— এই হ’ল তার বুলি। দিবস রজনী যেতেছে বহিয়া, কাঁদে সে দু’হাত তুলি’। হাসিছে আকাশ, বহিছে বাতাস, পাখীরা গাহিছে সুখে। সকালে রাখাল চলিয়াছে মাঠে, বিকালে ঘরের মুখে। বালক বালিকা ভাই বোনে মিলে খেলিছে আঙ্গ...
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে
মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সে দিন তুমি কি ধন দিবে উহারে? ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করবনাত উহারে— মরণ যেদিন আসবে আমার দুয়ারে। কত শরৎ বসন্তরাত, কত সন্ধ্য, কত প্রভাত জীবনপাত্রে কত যে...
এবার ভাসিয়ে দিতে হবে আমার
এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী। তীরে বসে যায় যে বেলা, মরি গো মরি। ফুল-ফোটানো সারা ক’রে বসন্ত যে গেল সরে, নিয়ে ঝরা ফুলের ডালা বলো কী করি॥ জল উঠেছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে, মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে। শূন্যমনে...
মৃত্যুজয়ী গান
নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হল একদা সন্ধ্যায় অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নির্বীর্য জনতা সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সভয়ে; নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে। দুরাগত স্বপ্নের কী দুর্দিন। মহামারী অন্তরে বিক্ষোভ, সঞ...
আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে
আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে। সে সুধা গড়িয়ে গেল লোকে লোকে। গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়। ফুলেরা সকল গায়ে নিল মেখে। পাখিরা পাখায় তারে নিল এঁকে। ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে...
আমার এ মানসের কানন কাঙাল
আমার এ মানসের কানন কাঙাল শীর্ণ শুষ্ক বাহু মেলি বহু দীর্ঘকাল আছে ক্রুদ্ধ ঊর্ধ্ব-পানে চাহি। ওহে নাথ, এ রুদ্র মধ্যাহ্ন-মাঝে কবে অকস্মাৎ পথিক পবন কোন্ দূর হতে এসে ব্যগ্র শাখাপ্রশাখায় চক্ষের নিমেষে কানে কানে রটাইবে আনন্দমর্...
রাত্রি এসে যেথায় মেশে
রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার-আলোয়, সেইখানেতে ঢেউ ছুটেছে। এপারে ঐপারে॥ নিতল নীল নীরব-মাঝে বাজল গভীর বাণী; নিকষেতে উঠল ফুটে সোনার রেখ...
জন্মদিনের গান
জন্মদিনের গান বেহাগ। চৌতাল ভয় হতে তব অভয়-মাঝারে নূতন জনম দাও হে! দীনতা হইতে অক্ষয় ধনে, সংশয় হতে সত্যসদনে, জড়তা হইতে নবীন জীবনে নূতন জনম দাও হে! আমার ইচ্ছা হইতে হে প্রভু, তোমার ইচ্ছা-মাঝে, আমার স্বার্থ হইতে হে প্রভু...
নিশীথশয়নে ভেবে রাখি মনে
নিশীথশয়নে ভেবে রাখি মনে ওগো অন্তরযামী, প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তরযামী। জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে মনে ভেবে রাখি, দিনের কর্ম তোমাবে সঁপিব স্বামী, ওগো অন্তরযামী। দিনের ক...
বিকেলবেলার দিনান্তে মোর
বিকেলবেলার দিনান্তে মোর পড়ন্ত এই রোদ পুবগগনের দিগন্তে কি জাগায় কোনো বোধ। লক্ষকোটি আলোবছর-পারে সৃষ্টি করার যে বেদনা মাতায় বিধাতারে হয়তো তারি কেন্দ্র-মাঝে যাত্রা আমার হবে— অস্তবেলার আলোতে কি আভাস কিছু রবে। — স্ফুলিঙ্গ...