01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

কল্লোলমুখর দিন

কল্লোলমুখর দিন ধায় রাত্রি-পানে। উচ্ছল নির্ঝর চলে সিন্ধুর সন্ধানে। বসন্তে অশান্ত ফুল পেতে চায় ফল। স্তব্ধ পূর্ণতার পানে চলিছে চঞ্চল। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

আমার ভাঙা পথের রাঙা ধুলায়

আমার ভাঙা পথের রাঙা ধুলায়। পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হোথা লুটায় ছিন্ন। এল যখন সাড়াটি নাই, গেল চ’লে জানালো তাই, এমন করে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন॥ তখন তরুণ ছিল অরুণ-আলো, পথটি ছিল কুস...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 8 0 0
Poetry

কালি হাস্যে পরিহাসে গানে আলোচনে

কালি হাস্যে পরিহাসে গানে আলোচনে অর্ধরাত্রি কেটে গেল বন্ধুজন-সনে; আনন্দের নিদ্রাহারা শ্রান্তি বহে লয়ে ফিরি আসিলাম যবে নিভৃত আলয়ে দাঁড়াইনু আঁধার অঙ্গনে। শীতবায় বুলালো স্নেহের হস্ত তপ্ত ক্লান্ত গায় মুহুর্তে চঞ্চল রক্তে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 7 0 0
Poetry

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে

তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে এ আগুন ছড়িয়ে গেল সব খানে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে॥ আঁধারের। তারা যত অবাক হয়ে রয় চেয়ে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে॥ নিশীথ...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

লজ্জিতা

ভৈরবী যামিনী না যেতে জাগালে না কেন― বেলা হল, মরি লাজে। শরমে জড়িত চরণে কেমনে চলিব পথের মাঝে! আলোকপরশে মরমে মরিয়া হেরো গো শেফালি পড়িছে ঝরিয়া, কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে। যামিনী না যেতে জাগালে না কেন― বেল...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 7 0 0
Poetry

খোয়াই

পশ্চিমে বাগান বন চষা ক্ষেত মিলে গেছে দুর বনান্তে বেগুনি বাষ্পরেখায়; মাঝে আম জাম তাল তেঁতুলে ঢাকা সাঁওতাল পাড়া; পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘপথ গেছে বেঁকে রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়। হঠাৎ উঠেচে এক একটা য...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 5 0 0
Poetry

গান

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো এসে হৃদয়ে আমার। যৌবনসমুদ্র-মাঝে কোন্‌ পূর্ণিমায় আজি এসেছে জোয়ার! উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে এ মোর নির্জন তীরে কী খেলা তোমার! মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে এসো কাছে যাও দূ...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

চিত্ত আমার হারাল আজ

চিত্ত আমার হারাল আজ মেঘের মাঝখানে, কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে। বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে, বুকের মাঝে বজ্র বাজে কি মহা তানে! পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে জড়ালরে অঙ্গ আমার ছড়াল প্রাণে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

আপনাকে এই জানা আমার

আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা। কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব তবু বাড়বে দেনা॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে ব...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 7 0 0
Poetry

নামহারা এই নদীর পারে

নামহারা এই নদীর পারে ছিলে তুমি বনের ধারে—— বলে নি কেউ আমাকে। শুধু কেবল ফুলের বাসে, মনে হ’ত, খবর আসে— উঠত হিয়া চমকে। শুধু যেদিন দখিন-হাওয়ায় বিরহ-গান মনকে গাওয়ায় পরান-উনমাদনি, পাতায় পাতায় কাঁপন ধরে, দিগন্তরে ছাড়িয়...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 8 0 0
Poetry

সে যে পাশে এসে বসেছিল

সে যে পাশে এসে বসেছিল তবু জাগি নি। কি ঘুম তোরে পেয়েছিল হতভাগিনী! এসেছিল নীরব রাতে, বীণাখানি ছিল হাতে, স্বপনমাঝে বাজিয়ে গেল গভীর রাগিণী। জেগে দেখি দখিন হাওয়া পাগল করিয়া গন্ধ তাহার ভেসে বেড়ায় আঁধার ভরিয়া। কেন আমার র...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 7 0 0
Poetry

তাঁহারা দেখিয়াছেন— বিশ্বচরাচর

তাঁহারা দেখিয়াছেন— বিশ্বচরাচর ঝরিছে আনন্দ হতে আনন্দনির্ঝর। অগ্নির প্রত্যেক শিখা ভয়ে তব কাঁপে, বায়ুর প্রত্যেক শ্বাস তোমারি প্রতাপে, তোমারি আদেশ বহি মৃত্যু দিবারাত চরাচর মর্মরিয়া করে যাতায়াত। গিরি উঠিয়াছে ঊর্ধ্বে তোম...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry



 তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে। প্রত্যেকের​​ ’পরে দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে। ক্ষমা যেথা ক...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

ভাবিনী

ভাবিছ যে-ভাবনা একা-একা দুয়ারে বসি’ চুপে চুপে সে যদি সম্মুখে দিত দেখা মূর্ত্তি ধরি’ কোনো রূপে— হয়তো দেখিতাম শুকতারা দিবস পার হ’য়ে দিশাহারা এসেছে সন্ধ্যার কিনারাতে সাঁঝের তারাদের দলে, উদাস স্মৃতিভরা আঁখিপাতে উষার হিমকণা...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

সুখ

আজি মেঘমুক্ত দিন; প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মত; সুমন্দ বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর,— অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্বধুর উড়িয়া পড়িছে গায়ে; ভেসে যায় তরী প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি তরল কল্লোলে; অর্দ্ধমগ...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 4 0 0
Poetry

অচেনা

 অচেনা রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কী ক’রে, যতক্ষণ চিনি নাই তোরে? কোন্‌ অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রাজাগরণে রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু’পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছ আত্ম-বিস্মৃতির কোণে? তোর স...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 6 0 0
Poetry

নামাও নামাও আমায় তোমার

নামাও নামাও আমায় তোমার চরণ-তলে, গলাও হে মন, ভাসাও জীবন নয়ন-জলে। এক আমি অহঙ্কারের উচ্চ অচলে, পাষাণ আসন ধূলায় লুটাও ভাঙ সবলে। নামাও নামাও আমায় তোমার চরণ-তলে। কি লয়ে বা গর্ব্ব করি ব্যর্থ জীবনে! ভরা গৃহে শূন্য আমি তোমা...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

যেতে নাহি দিব

দুয়ারে প্রস্তুত গাড়ি; বেলা দ্বিপ্রহর; হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর; জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে; স্নিগ্ধ অশত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি’ ঘুমায়ে পড়েছে; যেন রৌদ্রময়ী বাত...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 5 min read 4 0 0
Poetry

শেষ বসন্ত

আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পূরাতে— শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কুড়াতে। তোমার কানন-তলে ফাল্গুন আসিবে বারম্বার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার॥ বেলা কবে গিয়াছে বৃথাই এত কাল ভুলে ছিনু ত...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 4 0 0