কপালকুণ্ডলা — দ্বিতীয় খণ্ড · ষষ্ঠ পরিচ্ছেদ
অবরোধে। কিমিত্যপাদ্যাভরণানি যৌবনে ধৃতংত্বয়া রার্দ্ধকশোভি বল্কলম্। বদপ্রদোষে স্ফুটচন্দ্র তারকা বিভাবরী যদ্যরূনার কল্পতে॥ কুমারসম্ভব। সকলেই অবগত আছেন, যে পূর্ব্বকালে সপ্তগ্রাম মহাসমৃদ্ধিশালিনী নগরী ছিল। এককালে যবদ্বীপ হইত...