মৃণালিনী — প্রথম খণ্ড · তৃতীয় পরিচ্ছেদ
আচার্য্য। ইহার কিছু দিন পরে, একদিন প্রয়াগতীর্থে, গঙ্গা যমুনা সঙ্গমে, অপূর্ব্ব প্রাবৃট্দিনান্তশোভা প্রকটিত হইতেছিল। প্রাবৃট্কাল, কিন্তু মেঘ নাই, অথবা যে মেঘ আছে, তাহা স্বর্ণময় তরঙ্গমালাবৎ পশ্চিম গগনে বিরাজ করিতেছিল। স...