মৃণালিনী — চতুর্থ খণ্ড · ত্রয়োদশ পরিচ্ছেদ
মহম্মদআলির প্রায়শ্চিত্ত। যে রাত্রে রাজধানী যবনসেনা বিপ্লবে পীড়িত হইতেছিল, সেই রাত্রে পশুপতি একাকী কারাগারে অবরুদ্ধ ছিলেন। নিশাবশেষে সেনাবিপ্লব সমাপ্ত হইয়া গেল। মহম্মদআলি তখন তাঁহার সম্ভাষণে আসিলেন। পশুপতি কহিলেন, “যবন...