আনন্দমঠ — প্রথম খণ্ড · অষ্টাদশ পরিচ্ছেদ
সন্ধ্যা না হইতেই সন্তানসম্প্রদায় সকলেই জানিতে পারিয়াছিল যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দী হইয়া নগরের কারাগারে আবদ্ধ আছে। তখন একে একে, দুয়ে দুয়ে, দশে দশে, শতে শতে সন্তানসম্প্রদায় আসিয়া সেই দেবালয়বেষ...