আনন্দমঠ — দ্বিতীয় খণ্ড · ত্রয়োদশ পরিচ্ছেদ
সেই রজনীতে হরিধ্বনিতে বীরভূমি পরিপূর্ণ হইল। সন্তানেরা দলে দলে যেখানে সেখানে উচ্চৈঃস্বরে কেহ “বন্দে মাতরং” কেহ “জগদীশ হরে” বলিয়া গাইয়া বেড়াইতে লাগিল। কেহ শত্রুসেনার অস্ত্র, কেহ বস্ত্র অপহরণ করিতে লাগিল। কেহ মৃতদেহের মু...