দেবী চৌধুরাণী — তৃতীয় খণ্ড · পঞ্চম পরিচ্ছেদ
পিপীলিকাশ্রেণীবৎ বর্কন্দাজের দল ত্রিস্রোতার তীর-বন সকল হইতে বাহির হইতে লাগিল। মাথায় লাল পাগড়ী, মালকোঁচা মারা, খালি পা—জলে লড়াই করিতে হইবে বলিয়া কেহ জুতা আনে নাই। সবার হাতে ঢাল সড়্কি—কাহারও কাহারও বন্দুক আছে—কিন্তু...