সীতারাম — প্রথম খণ্ড · দশম পরিচ্ছেদ
সীতারামের যেমন তিন জন সহায় ছিল, তেমনই তাঁহার এই মহৎ কার্য্যে এক জন পরম শত্রু ছিল। শত্রু—তাঁহার কনিষ্ঠা পত্নী রমা। রমা বড় ছোট মেয়েটি, জলে ধোয়া যুঁইফুলের মত বড় কোমল প্রকৃতি। তাহার পক্ষে এই জগতের যাহা কিছু, সকলই দুর্জ্...