আনন্দ
যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণে আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্...
Share your poems|
Find readers who feel them. Earn from every read and every gift.
Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.
Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.
Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.
যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণে আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে, যে আনন্দে বাতাস বহে, যে আনন্দ সাগর জলে, যে আনন্দ ধুলির কণায়, যে আনন্দ তৃণের দলে, যে আনন্দে আকাশ ভরা, যে আনন্দ তারায় তারায়, যে আনন্...
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে ‘মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!’ অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব? বলবে সবাই মুখ্য, ছেলে’, বলবে আমায় ‘গো-গর্দভ'। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?...
বিচিত্র-চিন্তা আশ্চর্য নিরীহ কলম, নিরীহ কালি, নিরীহ কাগজে লিখিল গালি— ‘বাঁদর, বেকুব, আজব হাঁদা, বকাট ফাজিল, অকাট গাধা!’ আবার লিখিল কলম ধরি বচন মিষ্টি, যতন করি ‘শান্ত, মানিক, শিষ্ট, সাধ, বাছা রে, ধন রে, লক্ষী, যাদু। মনের...
দেখছে থোকা পঞ্জিকাতে এই বছরে কখন কবে ছুটির কত খবর লেখে, কিসের ছুটি কদিন হবে। ঈদ, মহরম, দোল, দেওয়ালি, বড়দিন আর বর্ষশেষে— ভাবছে যত ফুল্লমুখে, ফুর্তিভরে ফেলছে হেসে। এমন কালে নীল আকাশে হঠাৎ-খ্যাপা মেঘের মতো, উথলে ছোটে কান্...
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে— বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরী! আদা আর কাঁচকলা মেলে কোনদিন সে? কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়। তেলে দেওয়া বেগুনের...
ফিরল সবাই ইস্কুলেতে সাঙ্গ হল ছুটি--- আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কি রকম মনটি ছিল এবার, সময় এল এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন ছন্দমতন, কেউ পড়েছেন অল্প...
ছুটি ছুটি! ছুটি! ছুটি! মনের খুশি রয় না মনে, হেসেই লুটোপুটি। ঘুচলো এবার পড়ার তাড়া, অঙ্ক কাটাকুটি, দেখব না আর পণ্ডিতের ওই রক্ত আঁখিদুটি। আর যাব না স্কুলের পানে নিত্য গুটি গুটি, এখন থেকে কেবল খেলা, কেবল ছুটোছুটি। পাড়ার...
ভোর না হতে পাখিরা জোটে, গানের চোটে ঘুমটি ছোটে--- চোখটি খোলো, গাত্র তোলো, আরে মোলো, সকাল হল। হায় কি দশা, পড়তে বসা, অঙ্ক কষা, কলম ঘষা, দশটা হলে হট্টগোলে দৌড়ে চলে বই বগলে। স্কুলের পড়া, বিষম তাড়া, কানটি নাড়া, বেঞ্চে দা...
ঘুচবে জ্বালা পুঁথির পালা ভাবছি সারাক্ষণ--- পোড়া স্কুলের পড়ার পরে আর কি বসে মন? দশটা থেকেই নষ্ট খেলা, ঘণ্টা হতেই শুরু প্রাণটা করে ‘পালাই পালাই’ মনটা উড়ু উড়ু--- পড়ার কথা খাতায় পাতায়, মাথায় নাহি ঢোকে! মন চলে না, মুখ...
গোপলাটা কি হিংসুটে মা! খাবার দিলেম ভাগ করে, কল্লে নাকো মুখেও কিছু, ফেল্লে ছুঁড়ে রাগ করে। জ্যাঠাইমা যে মেঠাই দিলেন ‘দুই ভায়েতে খাও’ বলে— দশটি ছিল, একটি তাহার চাখতে নিলেম ‘ফাও’ বলে, আর যে নটি, ভাগ করে তায় তিনটে দিলেম গো...
মোমের পুতুল, লোমের পুতুল, আগলে ধরে হাতে, তবুও কেন হাবলা ছেলের মন ওঠে না তাতে? একলা জেগে এক মনেতে চুপটি করে বসে আনমনা সে কিসের তরে আঙুলখানি চোষে? নাইকো হাসি, নাইকো খেলা, নাইকো মুখে কথা, আজ সকালে হাবলাবাবুর মন গিয়েছে কোথা...
ভালো ছেলের নালিশ মাগো! প্রসন্নটা দুষ্টু এমন! খাচ্ছিল সে পরোটা গুড় মাখিয়ে আরাম করে বসে— আমায় দেখে একটা দিল, নয়কো তাও বড়টা, দুইখানা সে আপনি খেল কষে! তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি, ‘হ্যাংলা ছেলে’ ব...
যাদুরে আমার আদুরে গোপাল, নাকটি নাদুস, থোপনা গাল, ঝিকিমিকি চোখ মিটিমিটি চায়, ঠোঁট দুটি তায় টাটকা লাল। মোমের পুতুল ঘুমিয়ে থাকুক দাঁত মেলে আর চুল খুলে, টিনের পুতুল চীনের পুতুল, কেউ কি এমন তুলতুলে? গোবদা গড়ন এমনি ধরণ আবদ...
হাত-পা-ভাঙা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা, গালটি তার খাবলামতন চোখদুটি তার ফাঁকা, কোথায়-বা তার চুলবিনুনি কোথায়-বা তার মাথা, আধখানি তার ছিন্ন জামা, গায় দিয়েছেন কাঁথা। পুতুলের মা ব্যস্ত কেবল, তার সেবাতেই রত খাওয়ান, শোয...
পুলিশ দেখে ডরাই নে আর, পালাই নে আর ভয়ে, আরশুলা কি ফড়িং এলে থাকতে পারি সয়ে, আঁধার ঘরে ঢুকতে পারি এই সাহসের গুণে, আর করে না বুক দুরদুর জুজুর নামটি শুনে, রাত্তিরেতে একলা শুয়ে তাও তো থাকি কত, মেঘ ডাকলে চেঁচাই নেকো আহাম্ম...
কি ভেবে যে আপন মনে হাসি আসে ঠোঁটের কোণে, আধ-আধ ঝাপসা বুলি, কোন কথা কয় না খুলি। বসে বসে একলা নিজে লোভী ছেলে ভাবেন কি যে— শুধু শুধু চামচ চেটে মনে মনে সাধ কি মেটে? একটুখানি মিষ্টি দিয়ে রাখ আমায় চুপ করিয়ে, নৈলে পরে চেঁচি...
এই নেয়েছ, ভাত খেয়েছ, ঘণ্টাখানেক হবে— আবার কেন, হঠাৎ হেন, নামলে এখন টবে? একলা ঘরে ফুর্তিভরে, লুকিয়ে দুপুর বেলা স্নানের ছলে ঠাণ্ডা জলে জল-ছপ-ছপ খেলা! জল ছিটিয়ে, টব পিটিয়ে, ভাবছ ‘আমোদ ভারি, কেউ কাছে নাই, যা খুশি তাই কর...
কোন্খানে কোন্ সুদূর দেশে, কোন্ মায়ের বুকে, কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে? অজানা কোন্ দেশে সেথা, কোন্খানে তার ঘর? কোন্ সমুদ্র, কত নদী, কত দেশের পর? কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে, খোকার চোখে নিত্যি সে...
বাহবা বাবুলাল! গেলে যে হেসে! বগলে কাতুকুতু কে দিল এসে? এদিকে মিটিমিটি দেখ কি চেয়ে? হাসি যে ফেটে পড়ে দু গাল বেয়ে! হাসে যে রাঙা ঠোঁট দন্ত মেলে, চোখের কোণে কোণে বিজলি খেলে। হাসির রসে গলে ঝরে যে লালা, কেন এ খি-খি-খি-খি হা...
চশমা-আঁটা পণ্ডিতে কয়, শিশুর দেহ দেখে— ‘হাড়ের পরে মাংস গেঁথে, চামড়া দিয়ে ঢেকে, শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু, বাঁধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু।’ কবি বলেন, ‘শিশুর মুখে হেরি তরুণ রবি, উৎসারিত আনন্দে তার জা...
Get the Kothakoli app
Free on Android