01

Write

Publish poems, stories and essays in your own language. Line breaks stay exactly as you wrote them.

02

Be read

Readers react, comment, follow and share. Climb the weekly leaderboard.

03

Earn

Every unique read earns coins, and readers can send you gifts. Withdraw your earnings anytime.

Showing all languages Only English
Poetry

দিবা স্বপ্ন

তীর হ’তে দূরে সাগরে যে শিলা জাগে, তা’রি ’পরে বসি’ দিবসে স্বপন দেখি; হু হু করে হাওয়া, সাগরের পাথী ডাকে, ঘুরে ফিরে ঢেউ শিলায় শিলায় ঠেকি’। ভালবেসেছিনু কত এ জীবনে, আহা, সুন্দর শিশু কত গো বন্ধু কত; কোথা তা’রা? হায়, হাওয়া...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

প্রেম ও গৌরব

মোরে শুনায়ো না খ্যাতির কাহিনী, —ইতিহাসে খ্যাত নাম, যৌবন-দিন শুধু মানবের সব গৌরব-ধাম! বাইশ বছর বয়সের সেই প্রেম-কুসুমের হার, জয়-মাল্যের চাইতে মূল্য শতগুণে বেশী তা’র। বলি-লাঞ্ছিত ললাটের ’পরে পুষ্প-মুকুট কেন? মরণ-পাংশু কু...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

স্বপ্ন

স্বপ্ন শেষে গেল ল’য়ে মোরে তা’র পাশে; বিশ্বময় অন্বেষি’ পাই নি যার দেখা!— দেখিলাম চন্দ্রলোকে সে আজি নিবসে, হ’য়েছে সুন্দরী আরো; কোমলতা মাথা হাতখানি হাতে রেখে, কহিল “যদ্যপি মিথ্যা নাহি কহে আশা, তবে তুমি হেথা রবে এসে চিরকা...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

জ্যোৎস্নার কুহক

ভঙ্গুর ভাবনা কতশত, কতশত অস্ফুট বেদনা, মর্ম্মরিয়া প্রাণে ওঠে জেগে, দাঁড়ায়ে যখন আনমনা চেয়ে থাকি লাবণ্য-তরল শরতের চাঁদে; আত্মহারা; তবু সে রূপালি কুহকেতে একা আমি পড়ি নাই ধরা! ৎসিসাতু।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

প্রাচীন প্রেম

যখন তুমি প্রাচীন হ’বে সন্ধ্যাকালে তবে, উনন্‌ পাড়ে বসে বসে কাট্‌বে সূতা যবে, আমার রচা গানগুলি হায় গুন্‌গুনিয়ে গা’বে, বল্‌বে তুমি ‘জানিস্ কিলো! আহা যখন বয়েস্ ছিল লিখ্‌ত গানে আমার কথা কবি সে তার ভাবে!’ শোনে যদি দাসীরা স...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

প্রেম ও মৃত্যু

ভালবাসা! যদি তোর পূর্ণ ক্ষেত্র হ’তে, মরণ, সোনার শীষ তোলে;— দিস্‌রে গলায়ে দিস্ শোকে মূঢ় প্রাণ, সোনার প্রদীপ দিস্ জ্বেলে। নিরাশার কুমন্ত্রণা করি’ পরাজয় শুনাস্ মধুর আলাপন; মরণ, ফসল তোর বাঁটি’ যদি লয় ছাড়িস্‌ নে বপন রোপন...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

রাখাল ও রাজকন্যা

চলিতে চলিতে কিশোর রাখাল প্রাসাদ ছায়ায় দাঁড়াল আসি’; নৃপ-বালা, হায়, দেখিল তাহায়,— প্রেমের লালসা হৃদয়ে বাসি’। ধীরে কহে বালা “হায় আমি যদি নিকটে তোমার পেতাম যেতে,— আহা কি ধবল বৎসের দল, কিবা রাঙা ফুল ফুটেছে ক্ষেতে! নীচে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

নিষ্ঠুরা সুন্দরী

কি ব্যথা তোমার ওহে সৈনিক, কেন ভ্রম একা ম্রিয়মাণ! শুকায় শেহালা হ্রদে হ্রদে, পাখী গাহে না গান। সৈনিক কিবা ব্যথিছে তোমায়? কেন বা শ্রীহীন? কেন ম্লান? শাখা-মূষিকের পূর্ণ কোটর, মরাইয়ে ধান। কমলের মত ধবল ললাটে কেন বা ছুটিছে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

বিচারক

পরের পরাণ মনের মাঝারে যত তোলাপাড়া হয়, তা’র সনে যদি তোমার হিয়ার নাহি থাকে পরিচয়, আচরণ তা’র বিচার করিতে যেয়ো না যেয়ো না তবে, তুমি যাহা ভাব’ কলঙ্ক, তাহা অস্ত্রের লেখা হবে; হয় ত’ সে রণে তুমি হেরে যেতে; সে তবু হয়েছে ক...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

অভাগীর চরম সাধ

আর কি আমার নাম করে কেউ আমাদের সেই গাঁয়? ঘাটের পথে,— মাঠের কোলে,— প্রাচীন বটের ছায়? সেই যে, যেথা খেলেছিলাম কতই খেলা, হায়! মাগো, তোমায় মুখ দেখাতে হয় মা আমার ভয়, হতভাগীর এ অপরাধ ক্ষমার যোগ্য নয়;— তবু তোমার আমার লাগি’...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

সৌন্দর্য্য ও সাধুতা

ভাবিতাম, পদ্মপর্ণ! এ বিশ্ব-সংসারে নাহি কিছু তোমা সম পুণ্য-সুবিমল; তবে কেন কুক্ষিগত শিশির-কণারে মুক্তা বলি’ লোকমাঝে প্রচার’ কেবল? হেঙজু।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

বাতুলতা

স্রোতের জলে লেখার চেয়ে বড় এক্‌টা মাত্র আছে বাতুলতা;— সেটা কেবল তা’রি কথাই ভাবা,— ভাবে না যে জন্মে তোমার কথা। “ম-ন্যো-শু” গ্রন্থ।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 9 0 0
Poetry

যুগ্মপত্নীর প্রেম

যুগ্ম পত্নী ছিল এক প্রাচীন জনের, প্রৌঢ়া এক, বালা এক,—এই দু’জনের। যখন বসিত বুড়া বালা-স্ত্রীর ঘরে, পাকা চুল তুলিত সে আগ্রহের ভরে; প্রৌঢ়া কিন্তু পাকা চুল তুলিবার ছলে, কাঁচা উপাড়িত!—নিজ মিলাতে কুন্তলে! দিনে দিনে এইরূপে ব...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

পদস্খলন

কৌতুকে পড়িতেছিনু একদা দু’জনে, সুন্দরের কথা,—তা’র প্রেমের কাহিনী, নিভৃতে দু’জনে ছিনু অসংশয় মনে, চোখাচোখি হ’তেছিল; শেণিত-বাহিনী কপোল রঞ্জিয়াছিল দ্রুত অধ্যয়নে; শেষে একঠায়ে মোরা ডুবিনু দু’জনে। যখন পড়িনু মোরা,—চুমিল কেম...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 8 0 0
Poetry

নব-সপত্নী সম্ভাষণ

নব-সপত্নী-সম্ভাষণ। চকাচকীর ডাকাডাকি নদীর চরে শোনা যায়, তুমি সতী! যোগ্য পতির, ভাগ্যবতী তুমি হায়। আন্ গো তুলে কুমুদমালা যেখানে পা’স্ ডাহিন বাঁয়, এই কুমারীর অন্বেষণে প্রভু মোদের ছিলেন, হায়। অন্বেষিয়া না পেয়ে তায় মৌনে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

গান

নূতন মধুর লালসা-লোলুপ অলি হে! আম্র-মুকুলে গিয়েছিলে তুমি চুমিয়ে?; আজি কমলের দুয়ারে মাত্র বুলিয়ে, একেবারে তারে গেলে কি ভ্রমর ভুলিয়ে! কালিদাস।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

সতী

প্রাণের আবেগে এসেছি ছুটিয়া ছাড়িয়া ঘর; এসেছি খুঁজিতে অনল-সমাধি চিতার ‘পর। অসহ জীবন জীবন যাতনা সহেনা আর; মুক্ত করিতে এসেছি, আমার জীবন ভার। সেই ত মরণ মধুর—মধুর— বঁধুর সনে; পুরিবে কি সাধ? থাকে যদি আহা বিধির মনে! এই, এই শে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

ব্যাকুল

ঘন গরজে, বন গহন, মেঘে ছাইল সারা গগন, ব্যাকুলা বালিকা কেঁদে ফিরে একা সাগর-তীরে দুখে মগন। প্রচণ্ড ঢেউ পড়ে আছাড়ি’ ত্রাসে বালিকা উঠে ফুকারি’ একাকী—একাকী, কেঁদে রাঙা আঁখি, শ্রান্ত, ব্যথিত, আকুল মন। শূন্য জগৎ, চূর্ণ হৃদয়, ব...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

প্রোষিত ভর্ত্তৃকা

প্রভু মম যোদ্ধা তেজীয়ান্, বীরাগ্রণী বীর; নৃপ আগে রণে তিনি যান, করে ধনু তীর। যুদ্ধে যবে গেল প্রিয়তম, সে অবধি কি গ্রীষ্মে কি শীতে,— রুক্ষ কেশ ওড়ে শণ সম; বাঁধিব সে? কাহারে তুষিতে? বৃষ্টি চাই, তবু সূর্য্য ওঠে নির্মেঘ আকাশ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0
Poetry

উৎকণ্ঠিতা

ওই গো আবার আকাশ ডাকে,— আকাশ ডাকে ওই! এমন সময় বাইরে থাকে?— ছুটিই বা তা’র কই? ওগো, তুমি ফিরে এস, ফিরে এস গো! তোমায় ঘরে দেখে আমি নির্ভাবনা হই। আবার আকাশ উঠছে ডেকে; কখন গেছে সেই; বাড়্‌ছে বাতাস থেকে থেকে, ফিরতে কি তা’র নেই...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0