কথাকলি

জ্ঞানের ঘরে আঁধার

বিদ্যার মন্দিরে কিসের আঁধার? জ্ঞানের আলোতে কেন এত হাহাকার! বইয়ের পাতায় আজ জমছে ধুলো, নীতি আর আদর্শ মানুষ যে ভুলো। ​যোগ্যতা আজ কাঁদে পথের ধারে, মেধার দাম নেই এ কোন বিচারে? টাকার পাহাড় দিয়ে কেনা হয় পদ, শিক্ষার নামে এ যে চরম বিপদ! ​প্রশ্নপত্র আজ বাজারে বিকোয়, অযোগ্য লোক সব মসনদে শোয়। বাণিজ্যের রূপ নিল পবিত্র পাঠ, ভেঙে চৌচির হলো স্বপ্নের খাট। ​শিক্ষক যেথায় আজ নিলামে ওঠে, সেথায় কী করে আর শতদল ফোটে? ছাত্রের চোখে নেই সৃষ্টির নেশা, শিক্ষা কেবলি আজ দামি এক পেশা। ​তবুও তো স্বপ্ন দেখি নতুন ভোরের, ভাঙবে শিকল এই ঘোর অন্ধকারের। জেগে উঠুক বিবেক, কাটুক এ রাত, মেধার আলোয় হোক নতুন প্রভাত।
-অক্ষয় মার্জিত
← পোস্টে ফিরে যান