প্রীতি সামাদ্দার

জীবনের তরী

জীবনের তরী আজ ভাসিয়েছি অকূল জলে, বুক ভাঙা দীর্ঘশ্বাস, নীরবে অশ্রু গলে। মাঝিহীন এই নায়ে, নেই কোনো দিশা আর, চারিদিকে শুধু আজ শূন্যতা, হাহাকার। ​যে কূলের আশায় আমি, বেয়েছিলাম এই দাঁড়, সে কূল ভেঙেছে কবে, জমেছে স্মৃতির পাহাড়। ভুল পথে চলেছি কি, কে দেবে সে উত্তর? আপন মানুষগুলোও, হয়ে গেছে আজ পর। ​ভাঙা হাল, ছেঁড়া পাল, সাথে শুধু বিষণ্ণতা, জীবনের তরীতে আজ, বাকি শুধুই নীরবতা।
🔖 সংরক্ষণ ❤️ 0 পছন্দ 💬 0 মন্তব্য ছবি হিসেবে শেয়ার করুন

মন্তব্য ও পছন্দ করতে লগইন করুন।

মন্তব্যসমূহ (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!