প্রীতি সামাদ্দার
শিক্ষার হালখাতা
বইয়ের ব্যাগের যা ওজন, পিঠটা হলো বাঁকা,
মগজটাতে বিদ্যে কম, পকেট পুরো ফাঁকা!
স্কুলের চেয়েও টিউশনেতে ছুটছে সবাই রোজ,
গুগল ছাড়া কেউ রাখে না বইয়ের পাতার খোঁজ।
নিরানব্বই পেলেও বাবা মুখটা করেন কালো,
বলেন, "দ্যাখ পাশের বাড়ির পল্টু কত ভালো!"
ডিগ্রি নিয়ে ঘুরছে যুবক, চাকরি কোথায় ভাই?
মোবাইল ঘেঁটে, রিলস বানিয়েই সময় কেটে যায়!
মন্তব্য ও পছন্দ করতে লগইন করুন।
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!