কাশফুল ফোটে, ঢাকও বাজে, আলোয় সাজে শহর, তবু কেন মনটা আমার ডুবে আঁধার-প্রহর! ধার-দেনা আর সংসারের চাপ, চিন্তা বারোমাস, হাসির আড়াল চাপা পড়ে দীর্ঘ লম্বা শ্বাস। সহ-ধর্মীনির আবদার শুনে বুকটা ওঠে কেঁপে, কত স্বপ্ন মরে যায় যে হিসেব কষার চাপে। সবার ঘরে আনন্দ আজ, আমার চোখে জল, দায়িত্বেরই বোঝা বয়ে জীবন বড় ছল। পূজো এসেছে, মা-ও এসেছেন, বদলায়নি দিন, হাসির বদলে বুকের মাঝে জমে কত ঋণ! মা গো, এবার একটু সুখ দিও না হয়, পূজোর হাসি ফিরুক মনে দূঃখ দূর হয়।