Poetry
বাতাসে তাহার প্রথম পাপড়ি
বাতাসে তাহার প্রথম পাপড়ি খসায়ে ফেলিল যেই, অমনি জানিয়ো, শাখায় গোলাপ থেকেও আর সে নেই। — স্ফুলিঙ্গ (1945)
যা হারিয়ে যায় তা আগলে বসে
যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর। আর পারিনে রাত জাগতে, হে নাথ, ভাবতে অনিবার। আাছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চায় সন্দেহে তায় তাড়াই বারে বার। তাইত কারো হয় না আসা আমার একা ঘরে। আনন্দময় ভুবন তোম...
সোনার বাঁধন
বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে, অয়ি গৃহলক্ষ্মি, এই করুণ-ক্রন্দন এই দুঃখ দৈন্যে ভরা মানবের গেহে; তাই দুটি বাহু পরে সুন্দর-বন্ধন সোনার কঙ্কণ দুটি বহিতেছ দেহে শুভ চিহ্ন, নিখিলের নয়ন-নন্দন। পুরুষেব দুই বাহু কিণাঙ্ক-কঠিন...
তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে
তুমি যে চেয়ে আছ আকাশ ভ’রে, নিশিদিন অনিমেষে দেখছ মোরে। আমি চোখ এই আলোকে মেলব যবে তোমার ওই চেয়ে-দেখা সফল হবে, এ আকাশ দিন গুনিছে তারি তরে॥ ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি, আমার এই একটি কুঁড়ি রইলে বাকি। সেদিনে ধন্য হবে তারার...
ধায় যেন মোর সকল ভালবাসা
ধায় যেন মোর সকল ভালবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা। প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথায় থাকে সাড়া যেন দেয় সে তোমার ডাকে, যত বাঁধা সব টুটে যায় যেন প...
ঘাটে বসে আছি আনমনা
ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়। এ বাতাসে তরী ভাসাব না তোমা-পানে যদি নাহি বয়। দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে। নাহি হেরি বাট, দূরতীরে মাঠ ধূসর গোধূলি-ধূলি-ময়। ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই।...