নারদের গান
জয় দেবি জগন্ময়ি দীনদয়াময়ি শৈলসুতে করুণানিকরে॥ জয় চণ্ডবিনাশিনি মুণ্ডনিপাতিনি দুর্গবিঘাতিনি মুখ্যতরে॥ জয় কালি কপালিনি মস্তকমালিনি খর্পরধারিণি শূলধরে॥ জয় চণ্ডি দিগম্বরি ঈশ্বরি শঙ্করি কৌষিকি ভারতভীতিহরে॥
জয় দেবি জগন্ময়ি দীনদয়াময়ি শৈলসুতে করুণানিকরে॥ জয় চণ্ডবিনাশিনি মুণ্ডনিপাতিনি দুর্গবিঘাতিনি মুখ্যতরে॥ জয় কালি কপালিনি মস্তকমালিনি খর্পরধারিণি শূলধরে॥ জয় চণ্ডি দিগম্বরি ঈশ্বরি শঙ্করি কৌষিকি ভারতভীতিহরে॥
উমা দয়া কর গো। বিষম শমনভয় হর গো॥ পাপেতে জড়িতমতি কাতর হয়েছি অতি পতিতপাবনী নাম ধর গো॥ মা বলিয়া ডাকি ঘন শুনিয়া না দেহ মন গুহ গজাননে বুঝি ডর গো॥ তুমি গো তারিণী তারা অসার সংসার সারা নানারূপে চরাচরে চর গো॥ রাধানাথ তব দাস...
প্রসূতিস্তবে দক্ষ জীবন। শিবনাম বল রে জীব বদনে। যদি আনন্দে যাবে শিবসদনে॥ শিবনাম লয়ে মুখে তরিব সকল দুখে দমন করিব সুখে শমনে॥ শিবগুণ কি কহিব কোথায় তুলনা দিব জীব শিব হয় শিবসেবনে॥ শিব শিব বলে যেই এই দেহে শিব সেই শিব নিজপদ দ...
দক্ষযজ্ঞনাশ ভূতনাথ ভূতসাথ দক্ষযজ্ঞ নাশিছে। যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে॥ প্রেতভাগ সানুরাগ ঝম্প ঝম্প ঝাঁপিছে। ঘোর রোল গণ্ডগোল চৌদ্দ লোক কাঁপিছে॥ সৈন্যসূত মন্ত্রপূত দক্ষ দেয় আহুতি। জন্মি তায় সৈন্য ধায় অশ্ব ঢালি...
শিবের দক্ষালয়যাত্রা। মহারুদ্ররূপে মহাদেব সাজে। ভভম্ভম্ ভভম্ভম্ শিঙ্গা ঘোর বাজে॥ লটাপট্ জটাজূট সংঘট্ট গঙ্গা। ছলচ্ছল্ টলট্টল্ কলক্কল্ তরঙ্গা॥ ফণাফণ্ ফণাফণ্ ফণীফণ্ণ গাজে। দিনেশ প্রতাপে নিশানাথ সাজে॥ ধকধ্বক্ ধকধ্বক্...
সভাজন শুন জামাতার গুণ বয়সে বাপের বড়। কোন গুণ নাই যেথা সেথা ঠাই সিদ্ধিতে নিপুণ দড়॥ মান অপমান সুস্থান কুস্থান অজ্ঞান জ্ঞান সমান। নাহি জানে ধর্ম্ম নাহি মানে কর্ম্ম চন্দনে ভস্মজ্ঞেয়ান॥ যবনে ব্রাহ্মণে কুক্কুরে আপনে শ্মশান...
একি মায়া এ কি মায়া মহামায়া॥ সংসারে যে কিছু দেখি তব মায়া ছায়া॥ নিগম আগমে তুমি নিরুপমকায়া॥ ত্রিগুণজননী পুন ত্রিদেবের জায়া॥ ইহ লোকে পরলোক তুমি সে সহায়া॥ ভারত কহিছে মোরে দেহ পদ ছায়া॥ পলাইতে না পেয়ে ফাঁফর হৈলা হর। ক...
কালীরূপে কত শত পরাৎপরা গো॥ অন্নদা ভুবনা বলা মাতঙ্গী কমলা দুর্গা উমা কাত্যায়নী বাণী সুরবরা গো॥ সুন্দরী ভৈরবী তারা জগতের সারা উন্মুখী বগলা ভীমা ধূমা ভীতিহরা গো॥ রাধানাথের দুঃখভরা নাশ গো সত্বরা কালের কামিনী-কালী করুণাসাগরা...
নিবেদনে অবধান কর সভাজন। রাজাকৃষ্ণচন্দ্রের সভার বিবরণ॥ চন্দ্রে সবে ষোল কলা হ্রাস বৃদ্ধি তায়। কৃষ্ণচন্দ্র পরিপুর্ণ চৌষট্টি কলায়॥ পদ্মিনী মুদয়ে আঁখি চন্দ্রেরে দেখিলে। কৃষ্ণচন্দ্রে দেখিতে পদ্মিণী আঁখি মিলে॥ চন্দ্রের হৃদয়...
অন্নপূর্ণা অপর্ণা অন্নদা অষ্টভুজা। অভয়া অপরাজিতা অচ্যুতঅনুজা॥ অনাদ্যা অনন্তা অম্বা অম্বিকা অজয়া। অপরাধ ক্ষম অগো অব গো অব্যয়া॥ শুন শুন নিবেদন সভাজন সব। যে রূপে প্রকাশ অন্নপূর্ণামহোৎসব॥ সুজা খাঁ নবাবসুত সর্ফরাজ খাঁ। দে...