Poetry

Showing all languages Only English
Poetry

বাতুলতা

স্রোতের জলে লেখার চেয়ে বড় এক্‌টা মাত্র আছে বাতুলতা;— সেটা কেবল তা’রি কথাই ভাবা,— ভাবে না যে জন্মে তোমার কথা। “ম-ন্যো-শু” গ্রন্থ।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 6 0 0
Poetry

যুগ্মপত্নীর প্রেম

যুগ্ম পত্নী ছিল এক প্রাচীন জনের, প্রৌঢ়া এক, বালা এক,—এই দু’জনের। যখন বসিত বুড়া বালা-স্ত্রীর ঘরে, পাকা চুল তুলিত সে আগ্রহের ভরে; প্রৌঢ়া কিন্তু পাকা চুল তুলিবার ছলে, কাঁচা উপাড়িত!—নিজ মিলাতে কুন্তলে! দিনে দিনে এইরূপে ব...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0
Poetry

পদস্খলন

কৌতুকে পড়িতেছিনু একদা দু’জনে, সুন্দরের কথা,—তা’র প্রেমের কাহিনী, নিভৃতে দু’জনে ছিনু অসংশয় মনে, চোখাচোখি হ’তেছিল; শেণিত-বাহিনী কপোল রঞ্জিয়াছিল দ্রুত অধ্যয়নে; শেষে একঠায়ে মোরা ডুবিনু দু’জনে। যখন পড়িনু মোরা,—চুমিল কেম...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

নব-সপত্নী সম্ভাষণ

নব-সপত্নী-সম্ভাষণ। চকাচকীর ডাকাডাকি নদীর চরে শোনা যায়, তুমি সতী! যোগ্য পতির, ভাগ্যবতী তুমি হায়। আন্ গো তুলে কুমুদমালা যেখানে পা’স্ ডাহিন বাঁয়, এই কুমারীর অন্বেষণে প্রভু মোদের ছিলেন, হায়। অন্বেষিয়া না পেয়ে তায় মৌনে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0
Poetry

গান

নূতন মধুর লালসা-লোলুপ অলি হে! আম্র-মুকুলে গিয়েছিলে তুমি চুমিয়ে?; আজি কমলের দুয়ারে মাত্র বুলিয়ে, একেবারে তারে গেলে কি ভ্রমর ভুলিয়ে! কালিদাস।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

সতী

প্রাণের আবেগে এসেছি ছুটিয়া ছাড়িয়া ঘর; এসেছি খুঁজিতে অনল-সমাধি চিতার ‘পর। অসহ জীবন জীবন যাতনা সহেনা আর; মুক্ত করিতে এসেছি, আমার জীবন ভার। সেই ত মরণ মধুর—মধুর— বঁধুর সনে; পুরিবে কি সাধ? থাকে যদি আহা বিধির মনে! এই, এই শে...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

ব্যাকুল

ঘন গরজে, বন গহন, মেঘে ছাইল সারা গগন, ব্যাকুলা বালিকা কেঁদে ফিরে একা সাগর-তীরে দুখে মগন। প্রচণ্ড ঢেউ পড়ে আছাড়ি’ ত্রাসে বালিকা উঠে ফুকারি’ একাকী—একাকী, কেঁদে রাঙা আঁখি, শ্রান্ত, ব্যথিত, আকুল মন। শূন্য জগৎ, চূর্ণ হৃদয়, ব...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

প্রোষিত ভর্ত্তৃকা

প্রভু মম যোদ্ধা তেজীয়ান্, বীরাগ্রণী বীর; নৃপ আগে রণে তিনি যান, করে ধনু তীর। যুদ্ধে যবে গেল প্রিয়তম, সে অবধি কি গ্রীষ্মে কি শীতে,— রুক্ষ কেশ ওড়ে শণ সম; বাঁধিব সে? কাহারে তুষিতে? বৃষ্টি চাই, তবু সূর্য্য ওঠে নির্মেঘ আকাশ...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 4 0 0
Poetry

উৎকণ্ঠিতা

ওই গো আবার আকাশ ডাকে,— আকাশ ডাকে ওই! এমন সময় বাইরে থাকে?— ছুটিই বা তা’র কই? ওগো, তুমি ফিরে এস, ফিরে এস গো! তোমায় ঘরে দেখে আমি নির্ভাবনা হই। আবার আকাশ উঠছে ডেকে; কখন গেছে সেই; বাড়্‌ছে বাতাস থেকে থেকে, ফিরতে কি তা’র নেই...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

বধু

বধূ। ছেলেবেলার কথা ভাবি যখন জ্বলে সাঁঝের দীপ; মনে পড়ে গাঙের ধারে তল্‌তা বাঁশের দীর্ঘ ছিপ্। বাম দিকে সেই ঝর্‌ণা ঝরে, ডাহিন দিকে বইছে নদী, দূরে হ’লে ও তোমরা আমার কাছেই আছ নিরবধি। আঁখি যে ঠাঁই দেখ্‌তে না পায়, মন ছোটে সেই...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 3 0 0
Poetry

দুখ শর্ব্বরী মাঘে

দুখ-শর্ব্বরী মাঘে। দুখ-শর্ব্বরী মাঘে, বড় সুখী তরুলতা; শাখে আর নাহি জাগে শ্যামল শোভার কথা! উত্তর বায়ু পারে না পত্র ঝরাতে, বরষি’ করকা তীব্র স্বননে ত্বরাতে; নাহি পারে আর পিণ্ড-তুষার জ্বরাতে, বিকাশের মুখে তা’ সবায়। দুখ-শর...

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0
Poetry

স্মৃতি

অন্তরে কাঁদিয়া ফিরে মোহময় তান, থেমে গেলে গান! বকুল শুকায়ে গেলে,—তবু তা’র ঘ্রাণ মুগ্ধ করে প্রাণ! গোলাপ ঝরিলে তার পাপ্‌ড়ি বিছায় প্রিয়ার শয্যায়; তুমি গেলে ভালবাসা পড়িবে ঘুমায়ে স্মৃতিটি জড়ায়ে! শেলি।

Satyendranath DuttaSatyendranath Dutta 2 months ago · 1 min read 5 0 0