Poetry

Showing all languages Only English
Poetry

শুশ্রূষা

ব্যথাক্ষত মোর প্রাণ লয়ে তব ঘরে অতিথিবৎসলা নদী কত স্নেহভরে শুশ্রূষা করিলে আজি— স্নিগ্ধ হস্তখানি দগ্ধ হৃদয়ের মাঝে সুধা দিল আনি। সায়াহ্ন আসিল নামি, পশ্চিমের তীরে ধান্যক্ষেত্রে রক্তরবি অস্ত গেল ধীরে। পূর্বতীরে গ্রাম বন না...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 2 0 0
Poetry

অপরিচিতা

পথ বাকি আর নাই তো আমার, চ’লে এলাম একা; তোমার সাথে কই হ’লো গো দেখা? কুয়াশাতে ঘন আকাশ, ম্লান শীতের ক্ষণে ফুল-ঝরাবার বাতাস বেড়ায় কাঁপন-লাগা বনে। সকল শেষের শিউলিটি যেই ধূলায় হবে ধূলি, সঙ্গিনীহীন পাখী যখন গান যাবে তা’র ভু...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 2 min read 4 0 0
Poetry

হায় চিল

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদোনাকো উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে! তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে; পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে; আবা...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 2 0 0
Poetry

কী পাই, কী জমা করি

কী পাই, কী জমা করি, কী দেবে, কে দেবে, দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে। চ’লে তো যেতেই হবে— কী যে দিয়ে যাব বিদায় নেবার আগে এই কথা ভাবো! — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry

অচিন্ত্য এ ব্রহ্মাণ্ডের লোক-লোকান্তরে

অচিন্ত্য এ ব্রহ্মাণ্ডের লোক-লোকান্তরে অনন্ত শাসন যাঁর চিরকালতরে প্রত্যেক অণুর মাঝে হতেছে প্রকাশ, যুগে যুগে মানবের মহা-ইতিহাস বহিয়া চলেছে সদা ধরণীর​​ ’পর যাঁর তর্জনীর ছায়া,​​ সেই মহেশ্বর আমার চৈতন্য-মাঝে প্রত্যেক পলকে ক...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 5 0 0
Poetry



 বেদনা দিবে যত অবিরত দিয়ো গো। তবু এ ম্লান হিয়া কুড়াইয়া নিয়ো গো। যে ফুল আনমনে উপবনে তুলিলে কেন গো হেলাভরে ধুলা-'পরে ভুলিলে। বিঁধিয়া তব হারে গেঁথো তারে প্রিয় গো। — স্ফুলিঙ্গ (1945)

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 4 0 0
Poetry

অসহ্য দিন

অসহ্য দিন! স্নায়ু উদ্বেল! শ্লথ পায়ে ঘুরি ইতস্তত অনেক দুঃখে রক্ত আমার অসংযত! মাঝে মাঝে যেন জ্বালা করে এক বিরাট ক্ষত হৃদয়গত। ব্যর্থতা বুকে, অক্ষম দেহ, বহু অভিযোগ আমার ঘাড়ে দিন রাত শুধু চেতনা আমাকে নির্দয় হাতে চাবুক মা...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 1 min read 3 0 0
Poetry

জ্ঞানী

বরেনবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক, পড়েন তিনি দিনরাত্তির গল্প এবং নাটক, কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত, ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত; জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাইতো আছে...

Sukanta BhattacharyaSukanta Bhattacharya 1 month ago · 2 min read 3 0 0
Poetry

সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শ‍ুকের মতন

সোনার খাঁচার বুকে রহিব না আমি আর শ‍ুকের মতন; কি গল্প শ‍ুনিতে চাও তোমরা আমার কাছে—কোন্ গান, বল, তাহ’লে এ-দেউলের খিলানের গল্প ছেড়ে চল, উড়ে চল,— যেখানে গভীর ভোরে নোনাফল পাকিয়াছে,—আছে আতাবন; পউষের ভিজে ভোরে, আজ হায় মন যে...

Jibanananda DasJibanananda Das 1 month ago · 1 min read 3 0 0
Poetry

প্রার্থী

কালাড়া আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা, তব নবপ্রভাতের নবীনশিশির ঢালা। শরমে জড়িত কত-না গোলাপ কত-না গরবী করবী কত-না কুসুম ফুটেছে তোমার মালঞ্চ করি আলা। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা। অমল শরত-শীতল-সমীর বহিছে তোমার কে...

Rabindranath TagoreRabindranath Tagore 1 month ago · 1 min read 3 0 0
Poetry

১৮ — বসন্তে

(বসন্তে) ১ সখিরে,— বন অতি রমিত হইল ফুল ফুটনে! পিককুল কলকল, চঞ্চল অলিদল, উছলে সুরবে জল, চল লাে বনে! চল লাে, জুড়াব আঁখি দেখি ব্রজরমণে! ২ সখিরে, উদয় অচলে উষা, দেখ, আসি হাসিছে! এ বিরহ বিভাবরী কাটানু ধৈরজ ধরি, এবে লাে রব কি...

Michael Madhusudan DuttMichael Madhusudan Dutt 1 month ago · 1 min read 6 0 0
Poetry

১৭ — বসন্তে

(বসন্তে) ১ ফুটিল বকুলকুল কেন লো গোকুলে আজি, কহ তা, স্বজনি? আইলা কি ঋতুরাজ? ধরিলা কি ফুলসাজ, বিলাসে ধরণী? মুছিয়া নয়ন জল, চল লো সকলে চল, শুনিব তমাল তলে বেণুর সুরব;— আইল বসন্ত যদি, আসিবে মাধব! ২ যে কালে ফুটে লাে ফুল, কোকি...

Michael Madhusudan DuttMichael Madhusudan Dutt 1 month ago · 2 min read 6 0 0