আনন্দমঠ — দ্বিতীয় খণ্ড · চতুর্থ পরিচ্ছেদ
ভবানন্দ গোস্বামী একদা রাজনগরে গিয়া উপস্থিত হইলেন। প্রশস্ত রাজপথ পরিত্যাগ করিয়া একটা অন্ধকার গলির ভিতর প্রবেশ করিলেন। গলির দুই পার্শ্বে উচ্চ অট্টালিকাশ্রেণী; সূর্য্যদেব মধ্যাহ্ণে এক একবার গলির ভিতর উকি মারেন মাত্র। তৎপর...