সীতারাম — প্রথম খণ্ড · প্রথম পরিচ্ছেদ
প্রথম খণ্ড দিবা—গৃহিণী প্রথম পরিচ্ছেদ পূর্ব্বকালে, পূর্ব্ববাঙ্গালায় ভূষণা নামে এক নগরী ছিল। এখন উহার নাম “ভূষ্নো।” যখন কলিকাতা নামে ক্ষুদ্র গ্রামের কুটীরবাসীরা বাঘের ভয়ে রাত্রে বাহির হইতে পারিত না, তখন সেই ভূষণায় এ...