Sukanta Bhattacharya

Sukanta Bhattacharya

Classic poet · Public-domain works
সুকান্ত ভট্টাচার্য (১৯২৬–১৯৪৭) · Sukanta Bhattacharya কিশোর বিদ্রোহী কবি — মাত্র ২১ বছর বয়সে প্রয়াত। ক্ষুধা, শোষণ ও মানুষের মুক্তির কথা বলেছেন জ্বলন্ত ভাষায়। 'ছাড়পত্র', 'ঘুম নেই', 'পূর্বাভাস' তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
169Posts
0Followers 0Following
632Views
0Reactions
0Gifts received
Poetry

মৃত পৃথিবী

পৃথিবী কি আজ শেষে নিঃস্ব ক্ষুধাতুর কাঁদে সারা বিশ্ব, চারিদিকে ঝরে পড়া রক্ত, জীবন আজকে উত্যক্ত। আজকের দিন নয় কাব্যের পরিণাম আর সম্ভাব্যের ভয় নিয়ে দিন কাটে নিত্য. জীবনে গোপন দুর্বৃত্ত। তাই তো জীবন আজ রিক্ত, অলস হৃদয় স...

2 months ago · 1 min read 5 0 0
Poetry

মহাত্মাজীর প্রতি

চল্লিশ কোটি জনতার জানি আমিও যে একজন, হঠাৎ ঘোষণা শুনেছি: আমার জীবনে শুভক্ষণ এসেছে; তখনি মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি। রক্তে বেজেছে উৎসব, আজ হাত ধরো গান্ধীজী। এখানে আমরা লড়েছি, মরেছি, করেছি অঙ্গীকার, এ মৃতদেহের বাধা ঠে...

2 months ago · 1 min read 3 0 0
Poetry

বোধন

হে মহামানব, একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে, এখানে মৃত্যু হানা দেয় বারবার; লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি; কোথাও...

2 months ago · 3 min read 5 0 0
Poetry

আমার মৃত্যুর পর

আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে জীবনের পথপ্রান্তে ভুলে যাব মৃত্যুর শঙ্কারে, উজ্জ্বল আলোর চোখে আকা হবে আঁধার-অঞ্জন। পরিচয়ভাবে ন্যুব্জ অনেকের শোকগ্রস্ত মন, বিস্ময়ের জাগরণ...

2 months ago · 1 min read 5 0 0
Poetry

উদ্যোগ

এই লেখায় এই অংশে একটি চিত্র থাকা উচিৎ। যদি আপনি তা দিতে পারেন, তবে, দয়া করে সাহায্য:চিত্র দেখুন। উদ্যোগ বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত। মূঢ় শত্র‌ুকে হানো স্রো...

2 months ago · 1 min read 3 0 0
Poetry

ইউরোপের উদ্দেশে

ওখানে এখন মে-মাস তুষার-গলানো দিন, এখানে অগ্নি-ঝরা বৈশাখ নিদ্রাহীন; হয়তো ওখানে শুরু মন্থর দক্ষিণ হাওয়া; এখানে বোশেখী ঝড়ের ঝাপ্টা পশ্চাৎ ধাওয়া; এখানে সেখানে ফুল ফোটে আজ তোমাদের দেশে কত রঙ, কত বিচিত্র নিশি দেখা দেয় এসে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

দেবতাদের ভয়

[পাত্র-পাত্রী: ইন্দ্র, ব্রহ্মা, নারদ, অগ্নি, বরুণ ও পবন] ইন্দ্র: কি ব্যাপার? ব্রহ্মা: আমার এত কষ্টের ব্রহ্মাণ্ডটা বোধহয় ছারখার হয়ে গেল। হায়—হায়—হায়! নারদ: মানুষের হাত থেকে স্বর্গের আর নিস্তার নেই মহারাজ, সর্বনাশ হয়...

2 months ago · 3 min read 4 0 0
Poetry

অনন্যোপায়

অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হল, ব্যর্থ বহু উদ্যম আমার, নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতী ঘরে, নিঃশব্দ কামার, অর্ধেক প্রাসাদ তৈরী, বন্ধ ছাদ-পেটানোর গান, চাষীর লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান। যতবার গড়ে তুলি, ততবার চকিত বন্যায়...

2 months ago · 1 min read 3 0 0
Poetry

অলক্ষ্যে

আমার মৃত্যুর পর কেটে গেল বৎসর বৎসর; ক্ষয়িষ্ণু স্মৃতির ব্যর্থ প্রচেষ্টাও আজ অগভীর, এখন পৃথিবী নয় অতিক্রান্ত প্রাযান্ধ স্থবির: নিভেছে প্রধুম্রজ্বালা, নিরঙ্কুশ সূর্য অনশ্বর; স্তব্ধতা নেমেছে রাত্রে থেমেছে নির্ভীক তীক্ষস্বর...

2 months ago · 1 min read 3 0 0
Poetry

ফসলের ডাক: ১৩৫১

ফসলের ডাকঃ ১৩৫১ কাস্তে দাও আমার এ হাতে সোনালী সমুদ্র সামনে, ঝাঁপ দেব তাতে। শক্তির উন্মুক্ত হাওয়া আমার পেশীতে স্নায়ুতে স্নায়ুতে দেখি চেতনার বিদ্যুৎ বিকাশ: দু’পায়ে অস্থির আজ বলিষ্ঠ কদম; কাস্তে দাও আমার এ হাতে। দু’চোখে...

2 months ago · 2 min read 2 0 0
Poetry

সব্যসাচী

অভুক্ত শ্বাপদচক্ষু নিঃস্পন্দ আঁধারে। জ্বলে রাত্রিদিন। হে বন্ধু, পশ্চাতে ফেলি অন্ধ হিমগিরি অনন্ত বার্ধক্য তব ফেলুক নিঃশ্বাস; রক্তলিপ্ত যৌবনের অন্তিম পিপাসা নির্ভর গর্জনে আজ অরণ্য ধোয়ায় উঠক প্রজ্বলি’। সপ্তরথী শোনে নাকো প...

2 months ago · 1 min read 6 0 0
Poetry

সুহৃদ্‌বরেষু

কাব্যকে জানিতে হয়, দৃষ্টিদোষে নতুবা পণ্ডিত শব্দের ঝঙ্কার শুধু যাহা ক্ষীণ জ্ঞানের অতীত। রাতকানা দেখে শুধু দিবসের আলোকপ্রকাশ, তার কাছে অর্থহীন রাত্রিকার গভীর আকাশ। মানুষ কাব্যের শ্রষ্টা, কাব্য কবি করে না সৃজন, কাব্যের নতু...

2 months ago · 1 min read 2 0 0