Satyendranath Dutta

Satyendranath Dutta

Classic poet · Public-domain works
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
497Posts
0Followers 0Following
1,954Views
0Reactions
0Gifts received
Poetry

দুখ শর্ব্বরী মাঘে

দুখ-শর্ব্বরী মাঘে। দুখ-শর্ব্বরী মাঘে, বড় সুখী তরুলতা; শাখে আর নাহি জাগে শ্যামল শোভার কথা! উত্তর বায়ু পারে না পত্র ঝরাতে, বরষি’ করকা তীব্র স্বননে ত্বরাতে; নাহি পারে আর পিণ্ড-তুষার জ্বরাতে, বিকাশের মুখে তা’ সবায়। দুখ-শর...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

স্মৃতি

অন্তরে কাঁদিয়া ফিরে মোহময় তান, থেমে গেলে গান! বকুল শুকায়ে গেলে,—তবু তা’র ঘ্রাণ মুগ্ধ করে প্রাণ! গোলাপ ঝরিলে তার পাপ্‌ড়ি বিছায় প্রিয়ার শয্যায়; তুমি গেলে ভালবাসা পড়িবে ঘুমায়ে স্মৃতিটি জড়ায়ে! শেলি।

2 months ago · 1 min read 4 0 0
Poetry

হাব্‌সী নারীর গান

বাতাস গরজায়, বৃষ্টি পড়ে; পথিক দরজায়, বিদেশী অসহায়, কাতর সে যে হায় বিষম ঝড়ে। কাছে মা নাই তা’র দুধ কে দেবে আর? গরম ক’রে আর আদর ক’রে? বধূ সে কাছে নাই, গম কে ভাঙে ভাই, রুটি কে গড়ে বল্ তাহার তরে? বিদেশী অসহায়, কোথা সে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

প্রবাসে

হলুদ্ বরণ পাখী, ওরে হলুদ্ বরণ পাখী মোর, শস্য খুঁটে নিস্‌নে আমার শস্য লুটে নিস্‌নে চোর! বিদেশে বিদেশীর মাঝে পাইনে সাদর সম্ভাষণ, চল্‌রে উড়ে পালাই দেশে যেথায় আছে আপন জন। হলুদ্ বরণ পাখী, ওরে হলুদ্ বরণ পাখী মোর, ভুট্টা খুঁট...

2 months ago · 1 min read 2 0 0
Poetry

রাজা ও রাণী

“ওই শোনো গো কাক কোকিলে ডাকে, সভায় তব লোক দেখ না কত!” “না, না, কোথায় কাক কোকিলে ডাকে? শব্দ হ’ল ঝিঁঝির ডাকের মত। “ওই দেখ গো ভোরের আলো পেয়ে, সভা তোমার উঠ্‌ছে যেন হেসে!” “না—না, ও নয় দিনের আলো, প্রিয়ে, উদয় চাঁদের রশ্মি...

2 months ago · 1 min read 2 0 0
Poetry

বিদায় ক্ষণে

মাঝিরা বলিল ‘গেল বেলা গেল, আর বিলম্ব নয়।’ সেই ক্ষণে প্রিয়া শিখা’ল হিয়ায় আঁখি কত কি যে কয়! উদ্বেল হিয়া কাছে এল প্রিয়া কহিতে বিদায় বাণী; মনের যে কথা মুখে মিলাল তা’ আধেক চেতনা মানি’। মুগ্ধ নয়ন জল-ভার-নত, মেলি’ দুই...

2 months ago · 1 min read 2 0 0
Poetry

সাগরে প্রেম

আমরা এখন প্রেমের দেশে, তবে, বল, এখন কোথায় যাব আর? থাক্‌বে হেথা?—যেতে কোথাও হ’বে? পাল তুলে দিই?—ধরি তবে দাঁড়? নানান্ দিকে বহে নানান্ বায়, ফাগুন চিরদিনই ফাগুন হায়, প্রেমের পাশে বন্দী মোরা তায়, এখন বল, কোথায় যা’ব আর?...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

সাকীর প্রতি (২)

সাকীর প্রতি। ওগো সাকী মদিরা বিলাও, পেয়ালা ভরিয়া বারেবার; মধুপান বিনা মধু যা’বে? বলিয়ো না—দোহাই তোমার। আর কবে ফুলদলে পা’ব, ফুল্লমুখী সুন্দরী সঙ্গিনী? কোন বাধা বাঁধে মোরে আজি?— হেন দিনে,—বল ত’ রঙ্গিনী! দেখ, কি বলিছে ওরা...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

প্রিয়া যবে পাশে

প্রিয়া যবে পাশে, হস্তে পেয়ালা, গোলাপের মালা গলে;— কেবা সুল্‌তান্? তখন আমার গোলাম সে পদতলে। ব’লে দাও বাতি না জ্বালায় আজি আমোদের নাহি সীমা, আজ প্রেয়সীর মুখ-চন্দ্রের আনন্দ পূর্ণিমা! আমাদের দলে সরাব যা’চলে তাহে কারো নাহি...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

সাকীর প্রতি

এস সাকী! দেহ পাত্র ভরিয়া রঙ্গিল মদিরায়; আর কারো হাতে এমন করিয়া পাত্র কি লওয়া যায়? সে রস ধরে না আঙুরের ফল,— নাহি সে মর্ত্ত্য-লোকে, সে যে রাঙিয়াছে তোমারি কপোল, উজ্জ্বল করেছে চোখে। আব্দল্ সালম্ বিন্ রাগোয়ান্।

2 months ago · 1 min read 5 0 0
Poetry

মেঘের প্রতি

আরো গম্ভীরে ডাক তুমি মেঘ, ডাক গম্ভীর স্বরে, তোমার প্রসাদে পরাণ আমার অনুরাগ-রসে ভরে; নিবিড় পরশ-হরষ-আবেশে ঘন রোমাঞ্চ হয়, নব-বিকশিত নীপের পুলক জাগে সারা তনুময়। শূদ্রক।

2 months ago · 1 min read 3 0 0
Poetry

চুম্বন

প্রথমেতে কীটের চুম্বন! চুম’ মোরে,—যেন তুমি পার না বুঝিতে কোনো মতে,—কোন্ ভাবে আজি রজনীতে,— ফুল যা’রে বল তুমি,—এ মোর আনন— শতদল—গুটায়েছে পাপ্‌ড়িগুলি তা’র; চুম্বন-পরশ দাও সর্ব্বত্র তাহার! ফুটিব পরশ চিনি’ অমনি তখন! ভ্রমরের...

2 months ago · 1 min read 3 0 0