Satyendranath Dutta

Satyendranath Dutta

Classic poet · Public-domain works
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২–১৯২২) · Satyendranath Dutta ছন্দের যাদুকর — বাংলা ছন্দে অসামান্য বৈচিত্র্য এনেছেন। "বেণু ও বীণা", "কুহু ও কেকা" প্রভৃতি কাব্য এবং অনুবাদ কবিতার জন্য স্মরণীয়।
497Posts
0Followers 0Following
2,078Views
0Reactions
0Gifts received
Poetry

মৃত্যুরূপা মাতা

নিঃশেষে নিবেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত, ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ্য-বায়ু-বেগ! লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দী-শালা হ’তে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি’ ফুৎকারে উড়ায়ে চলে পথে! সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

'মিত্র' বন্দনা

‘মিত্র’-বন্দনা। নিদ্রা বিহীন, চির-জাগ্রত, সারা ভূভাগের পতি, অযুত নেত্র, অযুত কর্ণ, মিত্রের করি স্তুতি। সভার মুখ্য, সত্যের মূল, সুন্দর কলেবর, জ্ঞানের আকর, বলের নিধান, সবার পূজ্যবর! যুদ্ধের আগে যোদ্ধারা যাঁরে বলি দেয় উপহা...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

নীলনদের বন্দনা

জয় নীলনদ! জয়তু গোপন চারী! স্বরূপ তোমার প্রকাশ মিশর দেশে; আমা সবাকার তুমিই পালন কারী, জীবন বাঁচাও কখন্ নিভৃতে এসে। নিশিরে তুমিই দিবসে মিলাও আনি’, তুমি আনন্দে পূর্ণ করহে প্রাণ; বরষে বরষে জীবে জীবে প্রাণ দানি’ বন্যার জলে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

অগ্নি

(সামবেদ) হে চির নবীন! স্তুতির নিধান! বিচিত্র তব কাজ! স্তন্য তেয়াগি’ আহুতির লাগি’ যজ্ঞে আসিলে আজ! স্তনহীনা তব জননী অরণি, তাই কিহে অদ্ভুত! জন্ম মাত্র যৌবন লভি’ হ’লে দেবতার দূত! উপস্তুত।

2 months ago · 1 min read 2 0 0
Poetry

নদী সংবাদ

নদী-সংবাদ। বিশ্বামিত্র। ত্যজি’ গিরি-জঙ্ঘায়, ভাঙিয়া মন্দুরায়, সাগর সঙ্গে মিলিতে রঙ্গে চলেছে তটিনী সঘনে; এলায়ে সলিল-পাশ, শতদ্রু সনে বিপাশ— সুন্দর তনু ধেনু-যুগ্মক ছুটেছে বৎস-লেহনে! ইন্দ্র প্রেরিত রথী, সিন্ধুর পথে গতি, ই...

2 months ago · 2 min read 4 0 0
Poetry

পূর্ণ বিকাশ

নারীর গর্ভে জন্ম লভিয়া কে আছে এমন ভুবনে?— ব্যাঘ্র অথবা বানরের ভাব জাগেনি ক’ যার জীবনে? মানুষ এখনো অপুষ্ট ভ্রূণ,— আজো বাকী তার অনেকই; হ’বে না তাহার নব উন্মেষ নব নব যুগ সনে কি? এখনো যে তা’র আব্‌ছায়া সব, কত জাতি জীয়ে মরে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

চরম শান্তি

চরম-শান্তি। প্রখর সূর্যের তাপে কি ভয় এখন? দুরন্ত শীতেরে কেবা ডরে? সমাপ্ত হ’য়েছে কর্ম্ম, পেয়েছ বেতন, গেছ চলি’ আপনার ঘরে। স্বর্ণ জিনি’ বর্ণ যা’র সে জন (ও) নিশ্চয়, ধাঙ্গড়ের সঙ্গে হ’বে ধূলি মাঝে লয়। অত্যাচার নারে আর স্...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

দশা-চক্র

প্রথমে কাঁদুনে ছেলে মায়ের কোলে, যত দুধ খায় তা’র আধেক তোলে। ক্রমে খুঙ্গি পুঁথি লয়ে পাঠশালে যায়, চক্‌চক্‌ করে মুখ প্রভাতী প্রভায়! ক্রমশঃ হৃদয় তলে জাগে পীরিতি, রচিছে হঠাৎ-কবি প্রণয়-গীতি! মুখ ভরি’ গোঁফ দাড়ি বাড়িয়া...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

বৃদ্ধের যৌবন-স্বপ্ন

বুড়া হ’য়ে যৌবন যে চায়, বল তা’রে ‘ওগো মহাশয়! যে কর্ম্ম ক’রেছ তার এই যোগ্যবেশ, এই পরিচয় তবে কেন মিছামিছি আর আপন লজ্জার কথা তোলা বারম্বার?” মরণেরে কেন ভয় করা? এখন ত’ দেহে মোর জরা; প্রিয়জন কত গেছে আগে, কাঁচা চুলে চলে...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

বৃদ্ধের স্বপ্ন

আহা নিমেষের যৌবন-সুখ ফিরে কর মোরে দান, বালকের মত হাসি আরবার, চাহিনা বুড়ার মান। দূর হ’ কালের লুণ্ঠিত ধন, যশের মুকুট নাও, যায় ছিঁড়ে যাক্ জ্ঞানের লিখন, জয় ধ্বজা ভেঙে দাও। শিরায় শিরায় অনল-উৎস কৈশোর এসে ফিরে, দিক্ ভালবা...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

নিশীথে

কতদিন নীরব নিশীথে, নিদ্রা যবে নাগপাশে বাঁধিবারে চায়, স্মৃতি এসে জাগায় চকিতে যে দিন গিয়েছে তা’রে নবীন আভায়; সেই হাসি, অশ্রু, গীতি, সেই কৈশোরের স্মৃতি, প্রণয় নিয়ত কত নাচা’ত হিয়ায়; যে চোখে জ্বলিত জ্যোতি আজি সে মলিন...

2 months ago · 1 min read 4 0 0
Poetry

ফার্সী উদ্ভট

জিজ্ঞাসি’ বৃশ্চিকে ধীরে ধীরে,— শীতে কেন এসনা বাহিরে? বিছা বলে ‘গ্রীষ্মে বড় করেছি সুকাজ,— তা’ বাহির হ’ব আজ!’ ★ জিজ্ঞাসিনু বুড়া-বিপত্নীকে,— কেন তুমি কর না ক’ নিকে? “বৃদ্ধার রূপ বড়ই ঠেকে ফিঁকে।” অর্থ আছে বালা-নারী লহ। “ব...

2 months ago · 1 min read 4 0 0