Rabindranath Tagore

Rabindranath Tagore

Classic poet · Public-domain works
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১) · Rabindranath Tagore কবিগুরু — কবি, গীতিকার, ঔপন্যাসিক, চিত্রশিল্পী ও দার্শনিক। গীতাঞ্জলির জন্য ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ভারতের জাতীয় সংগীত 'জনগণমন'-এর রচয়িতা, শান্তিনিকেতনে বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা। দুই হাজারেরও বেশি গান ও অসংখ্য কবিতা লিখেছেন।
1,025Posts
0Followers 0Following
3,202Views
0Reactions
0Gifts received
Poetry

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে

আজ বরষার রূপ হেরি মানবের মাঝে; চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে। হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা, ধাইতে ধাইতে লোপ ক’রে চলে সীমা, কোন্‌ তাড়নায় মেঘের সহিত মেঘে, বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে। বরষার রূপ হেরি মানবের মাঝে। পুঞ...

4 days ago · 1 min read 7 0 0
Poetry

মানবপুত্র

মৃত্যুর পাত্রে খৃষ্ট যেদিন মৃত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন রবাহূত অনাহূতের জন্যে, তার পরে কেটে গেছে বহু শত বৎসর। আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্ত্যধামে। চেয়ে দেখলেন, সেকালেও মানুষ ক্ষত বিক্ষত হোত যে সমস্ত পাপের ম...

4 days ago · 1 min read 4 0 0
Poetry

সমাপ্তি

যদিও বসন্ত গেছে তবু বারে বারে সাধ যায় বসন্তের গান গাহিবারে। সহসা পঞ্চম রাগ আপনি সে বাজে, তখনি থামাতে চাই শিহরিয়া লাজে। যত-না মধুর হোক মধুরসাবেশ যেখানে তাহার সীমা সেথা করো শেষ। যেখানে আপনি থামে যাক থেমে গীতি, তার পরে থা...

5 days ago · 1 min read 5 0 0
Poetry

ছুটির আয়োজন

কাছে এল পূজার ছুটি। রোদ্দুরে লেগেচে চাঁপাফুলের রঙ। হাওয়া উঠচে শিশিরে শিরশিরিয়ে, শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠাণ্ডা হাতের কোমল সেবা। আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য, দেখে মন লাগে না কাজে। মাষ্টার মশায় পড়িয়ে চলেন প...

5 days ago · 1 min read 5 0 0
Poetry

পরিচিত সীমানার

পরিচিত সীমানার বেড়াঘেরা থাকি ছোটো বিশ্বে; বিপুল অপরিচিত নিকটেই রয়েছে অদৃশ্যে। সেথাকার বাঁশিরবে অনামা ফুলের মৃতুগন্ধে জানা না-জানার মাঝে বাণী ফিরে ছায়াময় ছন্দে। — স্ফুলিঙ্গ (1945)

5 days ago · 1 min read 6 0 0
Poetry

অসময়

হয়েছে কি তবে সিংহদুয়ার বন্ধ রে? এখনো সময় আছে কি, সময় আছে কি? দূরে কলরব ধ্বনিছে মন্দ মন্দ রে— ফুরালো কি পথ? এসেছি পুরীর কাছে কি? মনে হয়, সেই সুদূর মধুর গন্ধ রে রহি রহি যেন ভাসিয়া আসিছে বাতাসে। বহু সংশয়ে বহু বিলম্ব...

5 days ago · 2 min read 4 0 0
Poetry

আকন্দ

সন্ধ্যা আলোর সোনার খেয়া পাড়ি যখন দিলো গগন পারে অকূল অন্ধকারে, ছম্‌ছমিয়ে এলো রাতি ভুবন-ডাঙার মাঠে এক্‌লা আমি গোয়ালপাড়ার বাটে। নতুন-ফোটা গানের কুঁড়ি দেবো ব’লে দিনুর হাতে আনি মনে নিয়ে সুরের গুন্‌গুনানি চ’লেছিলেম, এমন...

5 days ago · 2 min read 3 0 0
Poetry

সৃষ্টি-রহস্য

সৃষ্টির রহস্য আমি তোমাতে ক’রেছি অনুভব, নিখিলের অস্তিত্ব-গৌরব। তুমি আছ, তুমি এলে, এ বিস্ময় মোর পানে আপনারে নিত্য আছে মেলে অলৌকিক পদ্মের মতন। অন্তহীন কাল আর অসীম গগন নিদ্রাহীন আলো কী অনাদি মন্ত্রে তা’রা অঙ্গ ধরি’ তোমাতে ম...

5 days ago · 1 min read 2 0 0
Poetry

মুক্তি

চক্ষু কর্ণ বুদ্ধি মন সব রুদ্ধ করি, বিমুখ হইয়া সর্ব্ব জগতের পানে, শুদ্ধ আপনার ক্ষুদ্র আত্মাটিরে ধরি মুক্তি আশে সন্তরিব কোথায় কে জানে! পার্শ্ব দিয়ে ভেসে যাবে বিশ্ব মহাতরী। অম্বর আকুল করি যাত্রীদের গানে, শুভ্র কিরণের পাল...

5 days ago · 1 min read 5 0 0
Poetry

চার

চার একদিন আষাঢ়ে নামল বাঁশবনের মর্মর-ঝরা ডালে জলভারে অভিভূত নীলমেঘের নিবিড় ছায়া। শুরু হোলো ফসলক্ষেতের জীবনীরচনা মাঠে মাঠে কচিধানের চিকন অঙ্কুরে। এমন সে প্রচুর, এমন পরিপূর্ণ, এমন প্রোৎফুল্ল, দ্যুলোকে ভূলোকে বাতাসে আলোকে...

5 days ago · 2 min read 5 0 0
Poetry

একজন লোক

আধবুড়ো হিন্দুস্থানী, রোগা লম্বা মানুষ, পাকা গোঁফ, দাড়ি-কামানো মুখ, শুকিয়ে-আসা ফলের মতো। ছিটের মেরজাই গায়ে, মালকোঁচা ধুতি, বাঁ কাঁধে ছাতি, ডান হাতে খাটো লাঠি, পায়ে নাগরা, চলেচে সহরের দিকে। ভাদ্র মাসের সকাল বেলা, পাৎল...

5 days ago · 1 min read 2 0 0
Poetry

তৃণ

হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ। তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ। আমি চলিবারে চাই যেই পথ বাহি সেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি। সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে, তবু তার অন্ত নাই মহান আকাশে। তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তি-ম...

5 days ago · 1 min read 4 0 0